- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভাগীয় শিক্ষক সমিতির মতবিনিময়

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণসহ শিক্ষার  মানন্নোয়ন ও শিক্ষকগণের পেশাগত মানন্নোয়নের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার এইচএমপি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো.ইনছান মিঞা।          সাধারণ সম্পাদক নজির উদ্দিন আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি এ এইচ এম ইসরাইল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মো.মজির উদ্দিন আনছার।
এছাড়াও বক্তব্য রাখেন সমিতির হবিগঞ্জ জেলা সভাপতি কাজী মো.কামাল উদ্দিন, বিভাগীয় শিক্ষক সমিতির সদস্য অবিনাশ চন্দ্র দে, হবিগঞ্জ জেলার সহ-সভাপতি মো.আনোয়ার আলী, সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুজাম্মিল আলী, মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মো.আব্দুল্লাহ আল-মামুন, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মো.জামাল উদ্দিন, হবিগঞ্জ জেলার সহ-সভাপতি মো.আনোয়ার আলী, সমিতির সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি মোহাম্মদ ফররুখ আহম্মদ, সমিতির দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো.নিজাম উদ্দিন, সুনামগঞ্জ সদরের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, শিক্ষক মাওলানা শামসুল হুদা, সমিতির ধর্মপাশার সভাপতি শেখ ফরিদ আহমদ, সমিতির জগন্নাথপুরের সহ-সভাপতি শাব্বির আ হমদ চৌধুরী, সমিতির দোয়ারাবাজার উপজেলা সভাপতি কামরুজ্জামান আহমদ, জামালগঞ্জ উপজেলারা সাধারণ সম্পাদক বিধান ভুষণ চক্রবর্তী, তাহিরপুর উপজেলা সভাপতি মো.সফিকুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.আব্দুল আলী, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা সভাপতি শচীন্দ্র চন্দ্র সরকার,ছাতক উপজেলা সভাপতি মো.জসিম উদ্দিন, মাধবপুর উপজেলা সভাপতি মোজাম্মেল হায়দার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ছায়ফুজ্জামান।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শরীফ আহমদ এবং গীতাপাঠ করেন বিধান  ভূষণ চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]