- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভাগে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ছাতকের পাথর ব্যবসায়ী মুহিবুর রহমান

ছাতক প্রতিনিধি
সিলেটের ইসমত এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ও ছাতকের বিশিষ্ট পাথর ব্যবসায়ী¡ মুহিবুর রহমান ২০১৫-১৬ অর্থ বছরের সিলেট জেলার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে মনোনীত হয়েছেন। গত ১০ ডিসেম্বর সকালে নগরীর রৌজভিউ হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত এক সেমিনারে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে তাকে সম্মাননা প্রদান করে।
উল্লেখ্য তিনি ২০১৭ সালে জাতীয় রাজস্ব বোর্ডের     
অধিনে সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতা হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। মুহিবুর রহমান ছাতক শহরের নোয়ারাই এলাকার বাসিন্দা।

  • [১]