- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ‘দূর্যোগ ঝুঁকি কমাতে হলে- কৌশল সমূহে বলতে হবে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম ওয়ালিউল ইসলাম, কেয়ার বাংলাদেশের উপজেলা    ম্যানেজার বাহারুল আলম প্রমুখ।
সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
তাহিরপুর
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, খাদ্য গোদাম কর্মকর্তা গোলাম আউলিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী ফারুক আহমদ প্রমুখ।

  • [১]