- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

দক্ষিণ সুনামগঞ্জ
শুক্রবার সকালে উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ জাহান মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.হারুন অর রশীদ।
সভায় বক্তব্য রাখেন, জয়কলস ইউনিয়ন  পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সাহাদাত হোসেন ভূঁইয়া, উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সাহা, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, উপজেলা সহকারি কৃষি অফিসার মো. জহুর আলী, সহকারি প্রকল্প অফিসার মো. আসাদ আলী, সহকারি শিক্ষক নজরুল ইসলাম, মো. আলা উদ্দিন, শঙ্করী চক্রবর্তী, আলিমুল ইসলাম, নজরুল ইসলাম, এরশাদ আলী, মো. শরীফ উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মনির উদ্দিন, আব্দুল হাফিজ হাবি, মো. ছয়ফুল আলম, নুরুল আমীন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র হাবিবুর রহমান, আকলিমা বেগম ও জান্নাতুল ফেরদৌসী রুম্পা প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে দিবসের তাৎপর্যের উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমির বিশ^াসের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ  চেয়ারম্যান হারুনুর রশিদ।
্এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার দাশ, থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন সহ বিভিন্ন এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের লোকজন।
এদিকে বিশ^ম্ভরপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা ও শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবস উপলক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
ধর্মপাশা
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় ইউএনও মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব খান, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোয়েব আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারি রতন সরকার, উপজেলা শিক্ষা কার্যালয়ের অফিস সহকারি মিঠুন পাল প্রমুখ।

  • [১]