সু.খবর রিপোর্ট
‘চলছি তো অবিরাম মানুষের মিছিলে, লড়ছি তো মুক্তির শপথে’ শ্লোগানকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলার শাখার উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ ও বিভিন্ন স্তরের লোকজনের অংশগ্রহণে র্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে স্থানীয় প্রেসক্লাবে উপজেলা উদীচী সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আবুল কালাম।
এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি চিত্তরঞ্জন গোস্বামী ছানা, উদীচী শিল্পীগোষ্ঠীর সেলিম আহমদ মিঠু, ডিবিডি কলেজের প্রভাষক ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন ইমন, উপজেলা আলীগ নেতা অলিমান তালুকদার, মো. শামসুল আলম, সয়ফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মসিউর রহমান মতি, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, উদীচী সদস্য মো. ওয়াহাব প্রমুখ।
দিরাই
দিরাইয়ে উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্্েযাগে র্যালি আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক প্রদর্শনের মাধ্যমে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় থানা পয়েন্টস্থ’ প্রেসক্লাবের সামন থেকে র্যালি বের হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সংগঠনের উপজেলা সভাপতি নারায়ন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবির দেব শাওনের
পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রদীপ রায়, মৃনাল কান্তি দাস, মিটুন তালুকদার, গোপাল চন্দ্র দাস, উবায়দুল হক, জয়ন্ত সরকার, চয়ন তালুকদার, বিপ্লব বর্মন, কিরণ বর্মন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক “সাধু সাবধান” প্রদর্শিত হয়।
ধর্মপাশা
ধর্মপাশায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। উদীচীর ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে রোববার দুপুর দুইটায় উপজেলা গণপাঠাগার প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থিত শহীদ মিনারে এক আলোচনা সভায় উপজেলা শাখার সভাপতি চয়ন কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক এনির পরিচালনায় বক্তব্য দেন, উদীচীর ধর্মপাশা উপজেলা শাখার সহ-সভাপতি নিয়তী রাণী তালুকদার, যুগ্ম সম্পাদক কল্পনা রাণী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজিদুল হক সাজু, দপ্তর সম্পাদক এমএমএ রেজা পহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহুল দাস পাপন, শিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, কলেজ ছাত্র ফয়সাল মজুমদার, মেহেদী হাসান বাবর, নূর আলম প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা উদীচীর শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।
জামালগঞ্জ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ অনুষ্ঠান পালন করেছে। রবিবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমী তে সংগঠনের সভাপতি আকবর হেসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান।
সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহসভাপতি সুকেশ রঞ্জন তালুকদার।
স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন কমরেড অজিত লাল রায়, অ্যাড. আসাদ উল্লাহ সরকার, মোক্তার হোসেন তালুকদার, নিখিল তালুকদার, হরেন্দ্র তালুকদার, মদরিছ আলী, দীজেন্দ্র লাল দাস, বিধান ভুষন চক্রবতী, জামিল আহমদ জুয়েল, বিপ্লব বনিক। আলোচনা সভা শেষে উদীচীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।