- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুরে বই বিতরণ ও শিশু বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিশ্বম্ভরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ রঞ্জন বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাশ।
শিক্ষক সঞ্জয় গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, শিক্ষক নমিতা রানী বর্মন, এফআইডিবি প্রতিনিধি অরুন কুমার দাশ।
এদিকে বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।
তাহিরপুর  
তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আনন্দ উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় একসাথে উপজেলার সকল     শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের উদ্বোধন করা হয়।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতরন কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, সাবেক তাহিরপুর সদর চেয়ারম্যান হাজী আব্দুল জলিল তালুকদার, দলীয় নেতা হাফিজ উদ্দিন, রঞ্জু মুখার্জি প্রমুখ।
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় বই বিতরণ উদ্বোধন করেন মাদ্রাসা অধ্যক্ষ মাও. আব্দুছ ছোবাহান ও বিদ্যুৎসাহী সদস্য আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মাও মুহিবুর রহমান, প্রভাষক আসিকুর রহমান, ইসতিয়াক আহমদ, সহকারী শিক্ষক রজব আলী, ইব্রাহিম আলী প্রমুখ।
তাহিরপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সকল শিক্ষা কেন্দ্রে একযুগে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
তাহিরপুর বাজার জামে মসজিদ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ হাবিবুর রহমান, কেন্দ্র শিক্ষক দ্বীন ইসলাম আজাদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ইসহাক মিয়া, দুলাল মিয়া, রজব আলী প্রমুখ।
তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে বিতরণ উদ্বোধন করেন বিদ্যালযের প্রধান শিক্ষক আব্দুল হেলিম ফকির।
জামালগঞ্জ
রবিবার সকালে সিরাজুল ইসলাম শেখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আলম ভুইয়া।
এসময় সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপিকা রানী দে, সিনিয়র শিক্ষিকা ইউকে সিদ্দিকা হাওয়া, সাংবাদিক আব্দুল আহাদ, অনিমেশ তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজমল হোসেন, রুমানা আক্তার ডলি, নুহেদা মুজিব, সহকারী শিক্ষিকা মাধবী রায় চৌধুরী, নিপা রানী দাস এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কমরেড বরুন রায় স্মৃতি পরিষদের পক্ষ থেকে আকবর হোসেন নতুন বইয়ের পাশাপাশি ৩০ জন শিক্ষার্থীর হাতে জ্যামিতি বক্স, খাতা, কলম, পেন্সিল সহ অন্যান্য শিক্ষা উপকরণ তুলে দেন।
অপরদিকে দুপুর ১২ টায় জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় গুলোর বই উৎসবের ঘোষনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এসময় একাডেমিক সুপারভাইজার আ. মুকিত।
দুপুর সাড়ে ১২ টায় জামালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দুপুর ২ টায় সাচনা রামপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় গুলোতে স্ব স্ব উদ্দ্যোগে  বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।  
ছাতক
রবিবার সকালে শহরের বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণী উৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ হাফিজুর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
দুপুরে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল মাঠে পাঠ্যবই বিতরণী উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ হাফিজুর রহমান।
এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দেলোয়ার হোসন খানের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাপানের হিরোশিমা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মশিউর রহমান ও তার সহধর্মিনী একই ইউনিভার্সিটির গবেষক ড. সাজেদা চৌধুরী, ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ।
পরিচালনা কমিটির সদস্য হাজী মখলিছুর রহমান মুকুল, সামস উদ্দিন, মিসবাহ উদ্দিন প্রমুখ।
সভা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন অতিথিবৃন্দ।
এ ছাড়া শহরের মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, এসপিপিএম উচ্চ বিদ্যালয় বই বিতরণ করা হয়েছে।
দিরাই
দিরাইয়ে উৎসবমুখর পরিবেশে ১৭০টি বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম ¤্রনেীর ৩৫ হাজার শিক্ষার্থীদের মধ্যে একযুগে এই বই বিতরণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে আনুষ্ঠানিক বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন, চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেয়র মোশাররফ মিয়া, দিরাই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ইউএনও তৌহিদুজ্জামান পাবেল ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক, উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,যুগ্ম আহবায়ক আবু হানিফ চৌধুরী ও কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সুজানগরে উপজেলা আওয়াশীলীগের সভাপতি ও করিমপুর ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার ও শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী।

  • [১]