সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে ধর্মপাশা কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদার, সাধারণ সম্পাদক রাজিব তালুকদার, কলেজ শাখা ছাত্রলীগ নেতা সামসুল
আলম, পিয়াস, সোহান প্রমুখ।
অপরদিকে বিকেলে উপজেলা ছাত্রলীগের একাংশের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন, সুজ্জাত আহমেদ, শাকিল মাহমুদ, পাভেল আহমেদ কিরণ প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
জেলা ছাত্র লীগের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ। সোমবার বিকালে উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে নবগঠিত কমিটির আহবায়ক আরিফ উল আলম সহ সকল নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ছদরুল ইসলাম, এইচ আর হাবিব, দিলন আহমদ, মোশারফ হোসেন, নোমান আহমদ, রাজা মিয়া, আবুল হাসান, কাওছার আহমদ, রমিজ উদ্দিন, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুল মজিদ কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সালিম পিয়াল, কলেজ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, শাহিনুর রহমান, আকাশ, জয়কলস ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সেবুল হোসেন, সহ সভাপতি সুয়েব আহমদ, জুবেদ প্রমুখ।
দিরাই
জেলা ছাত্রলীগের নবগঠিত আহব্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে দিরাইয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা ও কলেজ ছাত্রলীগ।
সোমবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল আহমদ, সাধারণ সম্পাদক উজ্জল মিয়া ও সাংগঠনিক সম্পাদক রাজীব রায় এবং কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমনের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে।
মিছিলে উপস্থিত ছিলেন, লিটন মিয়া, অভি রায়, মেহেদী হাসান, শাওন, প্লাবন, সুজন, দিপু, মোফাচ্ছির আহমদ কনা, সজীব প্রমুখ। এরপর মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে এসে মিষ্টি বিতরণ করে।
অপরদিকে জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল আহমদের নেতৃত্বে পৃথক আরেকটি আনন্দ মিছিল বের হয়।
এতে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা আলমামুন, তানবীর আহমদ, জাহাঙ্গীর আলম, পারভেজ, মাসুম, সাজু প্রমুখ।