সু.খবর রিপোর্ট
জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের ব্যানারে তিনটি গ্রুপ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ সদরে উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সজিবের নেতৃত্বে র্যালি, কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা মিহির সরকার, রতন দেবনাথ, ধ্রুব, সাদ্দাম, ঝোটন, তালহা, হিমু, নাইম, রুমান ঝিনুক প্রমুখ।
দুপুরে তেলিয়া নতুন পাড়ায় উপজেলার ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান তারেকের নেতৃত্বে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা কাউছার আলম রবিন, খন্দকার নাজমুল, লিংকন তালুকদার, কাউছার আলম বাচ্চু, আবু তালহা রাকিব, আবুল কাশেম, সৌরভ দাশ সজিব, আশরাফুজ্জামান, জাহিদ হাসান, জালাল উদ্দিন, সায়েক রাজা, সাগর বাদশা, কাউছার মাহমুদ জয়, আরিফুল ইসলাম, তায়েবুর প্রমুখ।
অপরদিকে সন্ধ্যায় সাচনা বাজারে র্যালি ও কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হুদা, সালমান, রেজাউল করিম বাবু, সজল হাসান, আল মামুন, সাজ্জাদ, সোহাগ, শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
রাতে সাচনা বাজারে ছাত্রলীগ নেতা হেলাল, আনোয়ার, শাহজালাল, মাহিন, অন্তু, রনি প্রমুখের নেতৃত্বে একটি র্যালি বের হয়।
দ. সুনামগঞ্জ
ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, সহ সভাপতি মাও. আবদুল কাইয়ূম, রাজা মিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল বাসিত সুজন, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক ও প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, তেরাব আলী, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নূর হোসেন, সহ সভাপতি জুবেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পদাক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইজহার উদ্দিন ও সমীরণ দাশ সুধীর প্রমুখ।
ধর্মপাশা
বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে র্যালী শেষে কলেজের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদার। এছাড়াও ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের আরেকটি অংশের উদ্যোগে উপজেলা সদরে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জগন্নাথপুর
দুপুর ১টার দিকে পৌরশহরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্রসহ বর্ণাঢ্য শোভাযাত্রার বের করে উপজেলা ছাত্রলীগ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুস আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেন আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এম,এ মান্নান।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা বিজন কুমার দেব, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা সাবেক ছাত্রনেতা আলতাবুর রহমান মিতা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহ সভাপতি এম, ফজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নিজামুল হক জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক লিটন আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কল্যান কান্তি রায় সানি, সায়মন হোসেন, আব্দুল মোমিন, আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, ছায়াদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয় প্রমুখ।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে কাটা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সিলেট ও জগন্নাথপুরের স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
এদিকে উপজেলা ছাত্রলীগের একাংশের উদ্যোগে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি দাবি করে শাহ শাহেদ ও সাধারণ সম্পাদক মুরাদ গ্রুপের নেতাকর্মীরা স্থানীয় ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট থেকে র্যালি বের করে থানা সড়ক দিয়ে শহরের প্রাণকেন্দ্র্র পৌর পয়েন্টের দিকে রওয়ানা হলে পুলিশ তাতে বাধা দেয় করে। পুলিশী বাধায় নেতাকর্মীরা জগন্নাথপুর বাজার এলাকায় দিকে র্যালি নিয়ে মুক্তিযোদ্ধা মোড় দিয়ে আবারও পৌর পয়েন্টে যাওয়ার চেষ্টা করলে ফের পুলিশ বাধা দেয়।
পরে র্যালিটি থানা রোড দিয়ে ইকড়ছই মাদ্রাসা পয়েন্টে এসে উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিতের সভাপতিত্বে ও হাবিবুর রহমান জুয়েল ও মিটন দেবের যৌথ পরিচালনায় সভা করেন। সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান সিতু, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন খান, শাহিন মিয়া সুমন, ওবায়াদুর হক জাবেদ, তানভীর আলম পিয়াস, আলী হায়দার, সাইফুল ইসলাম সোহাগ, শাহ আলম, রায়হান তালুকদার, ফয়সল মিয়া, জুয়েল হোসেন, তাহমিদ রহমান প্রমুখ। পরে তারা কেক কাটেন।