সু.খবর রিপোর্ট
দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বেলা ১২ ঘটিকায় উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সেখানে জন্মদিনের কেক কাটা হয়। এরপর কার্যালয় প্রাঙ্গণে শুরু হয় আলোচনাসভা। কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজীব নুরের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মিয়ার পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, এডভোকেট সোহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদ উল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, সাবেক ছাত্রলীগ নেতা
পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, মুজিবুর রহমান, শহিদুল হাসমত খোকন, জিয়াউর রহমান লিটন, ওদুদ চৌধুরী, কলিম উদ্দিন, শহিদুর রহমান টিটু, অনুপম রায়, কাউন্সিলর সবুজ মিয়া, যুবলীগ নেতা ফারুক সরদার, লালন মিয়া, কামরুজ্জামান, শফিক মিয়, কামনাশীষ রায়, সারোয়ার আহমদ, জুয়েল মিয়, ছাত্রলীগ নেতা আফজাল হোসেন, রাজীব রায়, মাসুম আহমেদ প্রমুখ।
জগন্নাথপুর
শনিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রুহেলের পরিচালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহসভাপতি সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল তাহিদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কল্যাণ কান্তি রায় সানি, আব্দুল মুমিন নাসির, তোফায়েল আহমদ,যুগ্ম সম্পাদক তেহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ, পৌর ছাত্রলীগ নেতা কামরান, মিছবাহ, সারোওয়ার প্রমুখ।
ছাতক
ছাতকে কেক কেটে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ। গতকাল শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধরী। পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদের সভাপতিত্বে ও ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষির্কীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শাহীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কল্যাণ ব্রত দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী চপল, প্রমুখ। এদিকে ছাত্রলীগের অপর অংশ শহরের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। প্রতিষ্ঠা কেক কাটা অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, সাব্বির আহম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুহেল আহমদ, যুবলীগ নেতা ইসতিয়াক রহমান তানভির, দোলোয়ার হোসেন, তাজুল আহমদ, সুয়েব আহমদ, ছাত্রলীগ নেতা বুরহান উদ্দিন অমি, এহসানুল হক মিলন, শহীদুল হক জনি, জাবেদ আলম মিঠু, ইমরান আহমদ আবিদ, ফাহিম শাহরিয়ার রেদওয়ান, জহিরুল বক্স, শফিউল আলম, সালেহ আহমদ, মুন্না আহমদ, জুবায়ের আহমদ, সুমন মিয়া, সেবুল আহমদ, সাজ্জাদ আহমদ, অনিক, মাহাদি, তোফায়ল আহমদ, আলমগীর হোসেন শাহিন, শাখাওয়াত হোসেন রুয়েলসালমান আহমদ,সুমন মাহমুদ, শাহাদ জামান প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী ছাত্র লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র ্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা ছাত্রলীগ নেতা পাবেল আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা আবুল হাসনাত সুলায়মান, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জন রফিক উদ্দিন, আমেরিকা প্রবাসী মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা প্রবাসী ছমির উদ্দিন, ইউপি সদস্য আফিজ আলী, হবোল মিয়া, কামাল হোসেন, এমরাজ তালুকদার, সামছুল ইসলাম, মিজানুর রহমান কালা মিয়া, আতর আলী, অসিত তালুকদার, শুনুর আলী, অশক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসকাওয়াত জামান ইমতি, শেখ রাসেল শিশু কিশুর পরিষদের জেলা সভাপতি এম এ আরমান অপি, জেলা ছাত্রলীগ নেতা রুয়েল আহমদ তালুকদার, ছাত্রলীগ নেতা সোহাাগ, শাহনাজ, মিটুন, আসাদ মাছুম, আলী আজাদ, সুুুমন, সোয়েব, বেল্লাল আহমদ, শামীম, দেলোোয়ার, আজিজ প্রমুখ।