- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সু.খবর রিপোর্ট
জগন্নাথপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি ও সাধারণ সম্পাদক শাহ রুহেলের নেতৃত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
শেষে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কল্যাণ কান্তি রায় সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রুহেলের পরিচালনায় আলোচসভা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী সাফরোজ ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, খলিল কামালী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ফরহাদ আহমদ, ইসলাম উদ্দিন জসিম, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, যুগ্ম সম্পাদক মতিউর রহমান,কলেজ ছাত্রলীগ নেতা নাহিদ আহমদ, পৌর ছাত্রলীগ নেতা মিসবাহ আহমদ, কামরান, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লায়েক আহমদ,সাধারণ সম্পাদক রাজ শেখর পাটলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ শাহরিয়ার ইমন, সাধারণ সম্পাদক রুকন আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন আহমদ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত গনি, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির আলম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুমন আহমদ প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় এ উপলক্ষে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অলোচনা সভা, কেককাটা অনুষ্ঠিত হয়। এছাড়াও বৃক্ষরোপন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুছ ছোবাহান আখঞ্জি, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নজরুল ইসলাম মাশুক, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি অনুপম রায়, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক এমরান হোসেন ভীপক, যুবলীগ নেতা মিল্লাদ হোসেন, সৈকত হাসান, উপজেলা ছাত্রলীগ সহসভাপতি রাজু আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয় রায়, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মনিরাজ শাহ, অসীম রায় প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজারে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার বাংলাবাজারে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলার বাংলাবাজারে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে ইউপি কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রেজাউল হক’র সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগ নেতা ইমদাদুল হক মিলন ও জাহাঙ্গীর আলম’র সঞ্চালনায় ছাত্রলীগের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা। স্বাগত বক্তব্য রাখেন সজন মাহমুদ সুহান। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. সালাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজ মিয়া, বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমিজ উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়া, বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা যুবলীগ নেতা তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রতন লাল দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক আশরাফ আদনান, সিলেট মহানগর যুবলীগ নেতা শাহজালাল, ছাত্রলীগ নেতা মীর হোসেন, নুর আলম, সুজন মাহমুদ, কাউছার আলম, নাঈম হোসেন, তাজুল, সুমন, সাকিব হোসেন, আল আমিন, কোরবান আলী, বাশার কামরুল, ওমর ফারুক, মনির হোসেন, ফয়সাল আহমদ, সাদী, সজল আহমদ, জহির, সুহাগ, হিমেল আহমদ প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
দিবসের প্রথম প্রহরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পূর্ব বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ। বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মাজেদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা খোকন তালুকদার, রাফি মিয়া, সারোয়ার আহমেদ, শাহ নেওয়াজ মিয়া, মেহেরাজ আহমেদ, এজহারুল আলম, ছায়িদ মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা লাহিন আহমেদ, লায়েক মিয়া, নাঈম আহমেদ, আশরাফ মিয়া, ছায়িম মিয়া ও তানবীর মিয়া প্রমুখ।

  • [১]