- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত

সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র ্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র ্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হকের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন অফিসের সহকারী বজলুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভূষণ দেব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
ছাতক
ছাতকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, বাউবি’র উপ পরিচালক সিদ্দিকুর রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, ছাতক থানার এসআই সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, শিক্ষক কবি আব্দুল আজিজ চৌধুরী, নির্বাচন অফিসের সহকারী কর্মকর্তা জামিল হোসেন, তানিয়া আক্তার প্রমুখ।
জগন্নাথপুর
জাতীয় ভোটার দিবসে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাধারমণ মিলনায়তনে সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান।
দক্ষিণ সুনামগঞ্জ
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একটি র ্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ।
তাহিরপুর
তাহিরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রায়হানুল হক প্রমুখ।

  • [১]