সু.খবর রিপোর্ট
‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাকিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুখশেদুল হক, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মুনির হোসেন, আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুর রহমান, মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, জাতীয় পার্টির নেতা আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, যুবলীগ নেতা নুরুল আলম ছিদ্দিকী, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সুলেমান মিয়া, কৃষক প্রতিনিধি মো. সামছুল আলম, প্রেসক্লাব
সভাপতি স্বপন কুমার বর্মন।
আলোচনা সভার পর উপজেলা পরিষদ নিকটবর্তী খরচার হাওর জলাশয়ে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।
তাহিরপুর
বুধবার বেলা ১১টায় উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে এক আলোচনা সভায় মিলিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানভির আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুছ ছালাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, ন্যাচারাল ফর রিসোর্স স্টাডিজ তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, উপজেলা মৎস্য প্রতিনিধি রঞ্জু মুখার্জি প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ওমাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটরিয়ামে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সুরমা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয় পরে উপজেলা চত্তরে একটি র্যালি উপজেলা গুরুত্ব পুর্ণ সকল সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা সহকারী কমিশনা (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমান, শরিফপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ফিরুজ আহমদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বরবন্দ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ইমান আলী, রায়নগর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কামরুজ্জামান, দোহালীয়া বাজার সমবায় সমিতির সভাপতি আবিদ মিয়া প্রমুখ।