সু.খবর রিপোর্ট
মঙ্গলবার সকালে উপজেলা প্রশানের উদ্যোগে এক শোক র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক পৃথকভাবে দিবসটি উদযাপিত হয়েছে। বেলা ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মোয়াজ্জেম হোসেন রতনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মেদ প্রমুখ।
এছাড়াও দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে থানা রোডস্থ একটি মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধ্যনগর থানা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা সকালে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, থানা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরী। ওইদিন দুপুরে মধ্যনগর থানা আওয়ামী লীগের অপরাংশের নেতাকর্মীরা মধ্যনগর বাজারে দিবসটি উদযাপন উপলক্ষে শোক র্যালী ও আলোচনা সভা করেছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় মধ্যনগর থানা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক নৃপেন্দ্র চন্দ্র রায় সভাপতিত্ব করেন।
জামালগঞ্জ
জামালগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অপর দিকে জামালগঞ্জ উপজেলা আ.লীগের উদ্যোগে সাচনা বাজার আ.লীগের দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। প
দিরাই
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়া সকল ইউনিয়ন পরিষদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা, উপজেলা শিক্ষা অফিস ও ইসলামিক ফাউন্ডেশন দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা পরিষদ জামে মসজিদসহ প্রতিটি মসজিদে দোওয়া মাহফিল ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়।
এদিকে দিরাইয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর দলীয় কার্যালয় থেকে এক শোক র্যালি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে সভায় মিলিত হয়।
তাহিরপুর
মঙ্গলবার উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুব লীগ, শ্রমিক লীগ পৃথক ভাবে বিক্ষোভ র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন শেষে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির’র সভাপতিত্বে ও প্রভাষক নুর হোসেনের পরিচালনায় শোকদিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাগলা হাইস্কুল
বমঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্কুলের হল রুমে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক ফয়জুল বারী।
অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী।
বিশ্বম্ভরপুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার সদর স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামীলীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে জাতীয় সঙ্গীত পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, হামদ-নাত, পরিবেশন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা
শাল্লা উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড, শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, ইউনিয়ন পরিষদ, দলিল লেখক সমিতি, উপজেলায় শোক র্যালি বের করে।
ছাতক
ছাতকে আ.লীগের বিবদমান এমপি ও মেয়র গ্রুপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পৃথকভাবে পালন করেছে। এমপি মুহিবুর রহমান মানিক সমর্থিত গ্রুপ উপজেলা মিলনায়তনে এবং মেয়র আবুল কালাম চৌধুরী ও কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী সমর্থিত গ্রুপ শহরের মন্ডলীভোগস্থ দলীয় কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে।
এমপি সমর্থিত অংশের উপজেলা আ.লীগের আহবায়ক ছানাউর রহমান ছানার সভাপতিত্বে এবং আ.লীগ নেতা আফজাল হোসেন ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি।
দোয়ারাবাজার
দোয়ারাবাজারে বঙ্গবন্ধু ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পৃথক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলা অডিটিরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতিক’র সভাপতিত্বে যুব লীগের যুগ্ম আহব্বায়ক আবুল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।