সু.খবর রিপোর্ট
দোয়ারাবাজার উপজেলা ৪৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ইউসিসিএর সভাপতি ডা. সফিকুল ইসলামের সভাপতিত্বে ও রিংকু দে’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মৈত্রেয়ী আচার্য্য।
এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার ইউবিসিসিএর সহ-সভাপতি মো.বশির মিয়া, দোহালীয় ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. নুর মিয়া, প্রভাতী কৃষি সমবায় সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ, আদর্শ সঞ্চয় ও সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, সাব্বির আখন্দ, প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু প্রমুখ।
ছাতক
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহণে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে সমবায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সূর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, সমবায় অফিসের ফিল্ড কর্মকর্তা শাহানা ফেরদৌস, অফিস সহকারী গাজী
আনিসুর রহমান, সহকারী পরিদর্শক রজত কান্তি দে, সমবায়ী কামাল চৌধুরী, নিজাম উদ্দিন, আবু বক্কর, রেজ্জাদ মিয়া, মুজিবুর রহমান, রুমেন মিয়া, আব্দুল আওয়াল, রেশনা বেগম, জেসমিন বেগম, খাদিজা আক্তার প্রমুখ।
দিরাই
উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গণমিলনায়তন হলে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় অফিসার শফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোশাররফ মিয়া।
সহকারি উপজেলা সমবায় অফিসার শিমুল খানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রশান্ত সাগর দাস, সদস্য জিয়াউর রহমান লিটন, নীলনথ ¤্রী, সাহার উদ্দিন, চিত্তরঞ্জন প্রমুখ।
র্যালিতে ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড, সানক্রেড ওয়েলফেয়ার এসোসিয়েশন. সোমা মৎস্য সমবায় সমিতি, আলোর দিশারী ও রংধনু কৃষি সমবায় সমিতি লিমিটেডসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে সকালে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন।
উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ইউআরসি প্রশিক্ষক হারুন-অর- রশিদ।
এছাড়াও বক্তব্য রাখেন, রৌয়াইল হিলালপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শাহ জামান উল্লা মুক্তা, সদস্য আশরাফুল হক আল মামুন, শিপা বেগম, জগন্নাথপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ক্ষীতিশ দাস, আহমদাবাদ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলাল মিয়া, যুগলনগর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি উপেন্দ কুমার দাস প্রমুখ।
দ. সুনামগঞ্জ
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শান্তিগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসন সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীবৃন্দদের আয়োজনে র্যালি শেষে শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবির সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী।
স্বদেশ বহুমূখী সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আল আমিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আব্দুল হেকিম।
এছাড়াও বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি প্রভাষক মো. নুর হোসেন, উদয়ন ঋণদান কর্মসূচির সাধারণ সম্পাদক মো.তোফাজ্জুল হোসেন, লাকী ঋণদান কর্মসূচির সভাপতি আবুল খয়ের, আসামপুর সমবায় সমিতি লি. সভাপতি জসিম উদ্দিন, সমবায়ী ফুল মিয়া।
জামালগঞ্জ
শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন সমবায়ী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে এক সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলির সভাপতিত্বে ও আলী আমজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনারবাঁকের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা আবু তাহের,সমবায় সমিতির পক্ষে সত্যেন্দ্র কুমার রায়,জাবেদ জাহাঙ্গীর সহ সাংবাদিকরা।