সু.খবর রিপোর্ট
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে তাহিরপুরে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার বঙ্গবন্ধু ডিজিটাল কর্ণারে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে এবং উপজেলা প্রোগ্রামার মো. অফিজার রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তথ্য আপা প্রকল্পের ম্যানজার সাবিনা ইয়াসমিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ। সভা শেষে বিভিন্ন শিক্ষা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জগন্নাথপুর
জগন্নাথপুরে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তীর পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী. উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, তথ্য আপা লুফিয়া জান্নাত প্রমুখ।
এরপর উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
ধর্মপাশা
ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ধর্মপাশায় চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা প্রশাসন স্থানীয় গণমিলনায়তনে এ প্রতিযোগীতার আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কশিনার (ভূমি) আবু তালেব, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন, ডা. ঈশা খান, ডা. সাদবির জামান রকি, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির আবুল হাসান প্রমুখ। পরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী তিনজন ও উপস্থিত বক্তৃতায় বিজয়ী আরও তিনজনের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।