- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় তথ্য অধিকার দিবস পালিত

সু.খবর রিপোর্ট
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, তথ্য আপা লুফিয়া জান্নাত ও ইত্তেফাক এর জগন্নাথপুর প্রতিনিধি আব্দুল হাই।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খান, সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ।
গভা শেষে ডিজিটাল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দোয়ারাবাজার
‘সংকট কালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে, তথ্য অধিকার সংকটের হাতিয়ার’ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সমাজসেবা কর্মকর্তা মো. কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফর আলী, আব্দুল মজিদ বীরপ্রতীক, অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল হালিম বীরপ্রতীক, খাদ্য নিয়ন্ত্রক মো. সেলীম হায়দার, বিআরডিভি ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান, মাওলানা জিয়া উদ্দিন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক বজলুর রহমান, ফয়সল আহমদ, নিত্যানন্দ দাস, মোস্তফা আহমেদ, সুলেমান মিয়া, কামাল উদ্দিন, আলমগীর হোসেন,আঙ্গুর মিয়া, আব্দুল কাদির, তথ্যসেবা কেন্দ্রের সহকারী সাবিনা আক্তার, তথ্যসেবা কেন্দ্রের সহকারী নাজমা ফেরদৌস।

ছাতক
ছাতকে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কনফারেন্স হলে আলোচনা সভা শেষে শহরে র‌্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ফেরদৌসী বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, গয়াছ আহমদ, আখলাকুর রহমান, বিল্লাল আহমদ, আব্দুল মছব্বির, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাইফুল ইসলাম, সায়েস্তা মিয়া, আবুল হাসনাত, আব্দুল হেকিম, অদুদ আলম, মুজাহিদ আলী প্রমূখ।

  • [১]