সু.খবর রিপোর্ট
দোয়ারাবাজার উপজেলায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, উপজেলা প্রকৌশলী রনজিত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মেহেরুল্লাহ, উপজেলা কৃষি অফিসার মো. এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, এলজিডি হিলিপ প্রকল্পের মিজানুর রহমান প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দিবস উপলক্ষে দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদর নেতৃত্বে র্যঅলিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জামালগঞ্জ
জামালগঞ্জে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস মংৎঠপলমঘ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ গেইট থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, বেহেলীর চেয়ারম্যান অসীম তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. রজব আলী, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. লুৎফুর রহমান, উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক জামিল আহমেদ জুয়েল প্রমুখ।
জগন্নাথপুর
জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে র্যালিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেচ্ছুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার , উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, এস আই কবির আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিপ্তর উপজেলা শাখার সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, উপজেলা টেকন্যাশিয়ান অরূপ সরকারসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে উপজেলা সম্মেলন কক্ষে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।