- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
ছাতকে বন্যাদুর্গত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সুনামগঞ্জ-৫ সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। শুক্রবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ও ছাতক সরকারি ডিগ্রি কলেজের সহযোগিতায় কলেজের হল রুম থেকে আনুষ্ঠানিক ভাবে এসব ত্রাণ বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ তুলসী চরণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা ছাতক-দোয়ারা তথা সুনামগঞ্জর জেলাবাসীর জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বন্যার প্রথম ধাক্কায়ই সীমান্তবর্তী ছাতক, দোয়ারা, কোম্পানিগঞ্জ ও গোয়াইমঘাট উপজেলার মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়ে। শুধু ছাতক-দোয়ারায় বন্যায় ২৮ জনের প্রাণহানি হয়েছে। যোগাযোগ ব্যবস্থার মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। তিনি বলেন, সুনামগঞ্জবাসীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে অকৃতিম ভালোবাসা। বানভাসি একজম মানুষও যাতে অভুক্ত না থাকে প্রধানমন্ত্রীর এ নির্দশনা অনুযায়ী সরকার বন্যার্তদের কল্যাণে কাজ করছে।
এসময় বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. গোলাম রব্বানী, কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেট আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল খালেক, ইব্রাহীম খলিল প্রমুখ। এসময় কলেজের অধ্যাপক পার্থ সারথী টিটু, ফখর উদ্দিন স্বপন,অনন্ত সরকার, মুজিবুর রহমান, ফরিদা বেগম, সাবেক অধ্যাপক হরিদাস রায়, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মোশাহিদ আলী প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, কলেজের প্রধান অফিস সহকারী আব্দুস শহিদ, হিসাব রক্ষক আব্দুর রহিম,যুবলীগ নেতা কোহিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ছাতক উপজেলার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার, শিশু খাদ্য ও অন্যান্য খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, ছাতক উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সম্রাট হোসেন প্রশুখ। এদিকে জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্ত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার, শিশু খাদ্য ও অন্যান্য খাবার বিতরণ করেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন। এসময় জামালগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মানব কল্যাণ সংস্থা
শান্তিগঞ্জের পশ্চিম পাগলায় ৩শ’ মানুষের মাঝে চাল বিতরণ করেছে মানব কল্যাণ সংস্থা। শুক্রবার দুপুর ২টায় পাগলা বাজারের উত্তর মাথায় ময়না মিয়ার চালের দোকানের সামনে চাল বিতরণ করেছে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি ময়না মিয়া বলেন, মানব কল্যাণ সংস্থা সব সময় অসহায় ও এতিমদের পাশে ছিলো, আছে এবং থাকবে। এর আগেও কিছুদিন আগে আমরা ত্রাণ বিতরণ করেছি, আজও করছি। সংগঠনের জন্য সকলে দোয়া করবেন।
ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহ আলম, অর্থ সম্পাদক আখলুছ আলীম, সহ-অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, সমাজকর্মী শহিদুল ইসলাম, সংগঠনটির সহ-সাংস্কৃতিক সম্পাদক ইসলামুল হক জয়েন, প্রচার সম্পাদক ইয়াকুব শাহরিয়ার প্রমুখ।
হিলফুল গ্রুপ
হিলফুল গ্রুপের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের বাগান বাড়িতে বন্যা কবলিত ৩০০ পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, গুড়, স্যালাইন, মোমবাতি, দেয়াশলাই ও ঔষধসামগ্রী। এসময় উপস্থিত ছিলেন হাসন রাজার নাতি সুবক্ত রাজা চৌধুরী, অ্যাড. বেলায়েত হোসেন, হিলফুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেন, সিলেট জাসদের নেতা সেলিম জামান চৌধুরী, আবু সাঈদ মো. খালিদ, দেওয়ান নাহিন হাসান চৌধুরী শ্যামল, সৈয়দ আহমেদ পাপলু প্রমুখ।
দেওয়ান সুবক্ত রাজা চৌধুরী বলেন, সুনামগঞ্জে বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিলো। এখন মানুষের সাহায্যের প্রয়োজন। এতে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপকৃত হবে।
দোয়ারাবাজারে নগদ অর্থ বিতরণ
দোয়ারাবাজারে বন্যার্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন ব্যবসায়ী বদিউর রহমান লিটন। শুক্রবার সকালে সুরমা ইউনিয়নের আলীপুর, হাছনবাহার, বৈটাখাই এই তিন গ্রামের ২ শতাধিক পরিবারের মাঝে ৫শত’ টাকা করে সহায়তা প্রদান করেন ঢাকা পল্লবি থানার ১৫ নং ওয়ার্ড এলাকার ভাইজারটেক আজিজ মার্কেটের বিশিষ্ট ব্যাবসায়ী বদিউর রহমান লিটন। তিনি সুরমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট মৎস্য খামার ব্যবসায়ী আব্দুর রহিম’র মামাতো ভাই। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অব. সেনা সদস্য মো. নুরুল ইসলাম, এমাদ মিয়া, আলকাছ আলী, চান মিয়া, রফিকুল ইসলাম, হোসেন আলী, ইব্রাহিম মিয়া, আব্দুল ছাত্তার, মফিজ উদ্দিন, দুলু মিয়া প্রমুখ।
১০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত এমপিও ও নন এমপিওভুক্ত ১০০জন চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আয়োজনে জেলা পরিষদের রেস্টু হাউজের মিনলায়তনে এই নগদ অর্থ বলেন বিতরণ করা হয়। অর্থ বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহা সচিব মো. রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল হালিম, সহ সভাপতি আব্দুল লতিফ আতাহারী, মো. হেলাল উদ্দিন প্রমুখ। এছাড়াও নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমতিয়াজ। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
তাহিরপুরে অফিসার্স ক্লাব
তাহিরপুরে অফিসার্স ক্লাবের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বানবাসিদের সহায়তা হিসাবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের জামালগড়, দক্ষিণ বড়দল ইউনিয়নের টাকাটুকিয়া ও গোবিন্দপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে দুইশত পরিবারের নিকট প্রতি পরিবারকে পাঁচশত টাকা করে বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
ধর্মপাশা
ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে হাওরের জন্য ভালোবাসা নামের একটি সামাজিক সংগঠন। শুক্রবার সকালে ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের উত্তরপাড়া, পশ্চিমপাড়া, মড়লবাড়ি, বড়পাড়া ও পশ্চিমপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। হাওরের জন্য ভালোবাসা সংগঠনের সমন্বয়কারী জুবায়ের অপুর নির্দেশনায় ও আফজালুর রহমান আজাদের তত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম সোবহানী পিকে, সদর ইউপি যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ইফতেখার হাসান পুলেন, আহছানুল হক বাবু, রিয়াদ হাসান, মডেল হিরা শাহ্, মোস্তাকিম পিকে রবিন, রাকিব পিকে, সামছুল হক পিকে তৌহিদ প্রমুখ। ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৪ কেজি চাল, ১কেজি পেঁয়াজ, ১কেজি আলু, আধা কেজি সোয়াবিন তেল, ১প্যাকেট লাচ্ছা সেমাই ও ২৫০ গ্রাম চিনি।
পাগলায় নগদ অর্থ বিতরণ
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলায় প্রবাসীদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী ইউনিয়নের কান্দিগাঁও, পশ্চিম কান্দিগাঁও, হাজিপাড়া, রায়পুর, সদরপুর, শত্রুমর্দন (আংশিক) গ্রামের ১৫০টি পরিবারের মাঝে ৫শ’ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সমাজসেবী, ইংল্যান্ড প্রবাসী মো. আইন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রবাসী মো. আইন উদ্দিন বলেন, ইংল্যান্ডে আমি যে জায়গায় কাজ করি সেখানে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার মানুষ থাকেন। তাদের সাথে কথা বলে কিছু সহযোগিতা গ্রহণ করেছি। তাদের আর্থিক সহযোগিতায় আমার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সকলের কাছে দোয়া প্রত্যাশী। আর যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন সমাজসেবী মো. কামাল হোসেন, ঈসমাইল আলী, ইউসুফ আলী, ইয়াকুব শাহরিয়ার, রায়হান উদ্দিন ও দেলোয়ার হোসেন।
জামালগঞ্জ নগদ অর্থ বিতরণ
সুনামগঞ্জে বানভাসি মানুষের মাঝে ঢাকা ইসলামপুর বস্ত্র সমিতির নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে জামালগঞ্জ উপজেলা নুরপুর, গজারিয়ায় ফেনারবাকসহ ৫ টি এলাকায় বানভাসিদের পূনর্বাসনের জন্য নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার লোকদের মাঝে এই অর্থ সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সহ সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সমিতির ত্রাণ সম্পাদক আব্দুল আজিজ, পাভেল আহমদ, আজম খান, কাজি আক্তার হোসেন, মজনু মির্জা।
নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা বিতরণ
জগন্নাথপুর উপজেলার বন্যা কবলিত মানুষের মধ্যে এসএসসি ৯৫ ব্যাচের সংগঠন নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের উদ্যাগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন। পরে ৯৫ ব্যাচের সদস্যরা উপজেলার রানীগঞ্জ, পাইলগাঁও, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ও পৌর এলাকার একাংশের ছয় শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যর এক হাজার টাকা মূল্যর প্যাকেট নৌকা যোগে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের সমন্বয়ক দৈনিক আলোকিত বাংলাদেশের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমন, আশরাফুল ইসলাম টুকু, জাকির হোসেন, নূরুন্নবী সিদ্দিকী নবী, মোশারফ হোসেন রনি, রাশেদুল ইসলাম রাসেল, নিয়াজুল ইসলাম, আরিফুল হক সুমন, জগন্নাথপুর ৯৫ ব্যচের সাংবাদিক অমিত দেব, আলী আহমদ, অরূপ সরকার, বকুল গোপ প্রমুখ।
সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন
মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, সুনামগঞ্জের পক্ষ থেকে বন্যাদুর্গত ১২০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার চানপুর এবং চাতলপুরের বন্যাদুর্গত এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস, ডা. গৌতম তালুকদার,এসোসিয়েশনের সভাপতি অনিন্দ্য কুশল পাল, সাধারণ সম্পাদক শেখ সাদাত ইয়ামিন ফাহিম, সহ সভাপতি ইমরান মাহমুদ, উপ প্রচার সম্পাদক নাজমুস সাকিব সহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।
খুলনার লস্কর ইউনিয়ন পরিষদ ও অক্সিজেন ব্যাংক
খুলনা পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদ ও অক্সিজেন ব্যাংক এর উদ্যোগে তাহিরপুর উপজেলার বানভাসি দূর্গত মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দ’ুদিন উপজেলার হাওর পাড়ের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রামের ১২ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে, এম, আরফিুজ্জামান তুহিন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, সমাজ সেবক ইয়াসির আরাফাত অপু প্রমুখ।

  • [১]