- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় দুর্নীতি বিরোধী দিবস পালন

সু.খবর রিপোর্ট
আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া বাজারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ সবুর আলীর             
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল মোনায়েমের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পরীক্ষা ব্যবস্থাপক ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, সহকারী শিক্ষক মাও. নিজাম উদ্দিন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক নুর হোসেন, সদস্য ও প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য আব্দুল বাতিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর আলম শাহিন, যুবলীগ নেতা সৈয়দ হোসেন জায়গীরদার রানা প্রমুখ।
বিশ্বম্ভরপুর
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের অংশগ্রহণে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি আবু জাফর উসমানী, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, সদ্য বি সি এস ক্যাডার (প্রশাসন) চাকুরী প্রাপ্ত তানিয়া আক্তার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক মামুনুর রশিদ, এনজিও প্রতিনিধি মুসলেহ উদ্দীন লস্কর, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী ছানা, দুপ্রক সদস্য- ক্বারী গিয়াস উদ্দীন, হালিমা খাতুন, আঃ হান্নান, জমির হোসেন, আশিষ হাজং, এম এ খায়ের।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম বছরে এক দিনের মধ্যে সীমাবদ্ধ। বছরের শুধু এই দিনটি বাদে আর কোন কার্যক্রম যেন তাদের নেই।  
প্রতিবছরের ন্যায় এবারও আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধব কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. নিজাম উদ্দিন জালালির পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, আনসার ভিডিপি’র প্রশিক্ষক জিল্লুর রহমান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রোহেনা বেগম প্রমুখ।

  • [১]