- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় দুর্নীতি বিরোধী দিবস পালন

সু.খবর রিপোর্ট
তাহিরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার দিবস উপলক্ষে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র নেতৃত্বে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ নেয়।
বিশ্বম্ভরপুর
উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন কুমার বর্মন।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ্জদ আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাপর উসমানী, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নরুল আলম সিদ্দিকী, উপজেলা বৃটিশ কাউনন্সিল প্রতিনিধি মো. রুকুনুজ্জামান প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
বেলা সাড়ে ১১ টায় উপজেলা চত্তরে র‌্যালি শেষে ডুংরিয়া স্কুল এন্ড কলেজের হল রুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দিলীপ কুমার তালুকদার।
সাধারণ স¤পাদক অধ্যক্ষ আব্দুল মোনায়েমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, প্রভাষক ফয়ছল আহমদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য তৈয়বুন নেছা, প্রভাষক সাবিরুজ্জামান, প্রভাষক দোলন দেবনাথ প্রমুখ।
জগন্নাথপুর
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাও. মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মাও. নিজাম উদ্দিন জালালী প্রমুখ।
শাল্লা
শাল্লায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুপুর ১২টায় উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ উপলক্ষে মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, আটগাঁও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চৌধুরী, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেমন্ত কুমার সরকার, শাল্লা সদর বাজার কমিটির সভাপতি মহিতোষ দাস।
জামালগঞ্জ
সকাল ১০টায় উপজেলা চত্তরে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির, মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি অঞ্জন পুরকায়, সহ সভাপতি আয়েশা খানম, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী প্রমুখ।

  • [১]