সু.খবর রিপোর্ট
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিরাইয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সমাপনী দিনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় গণমিলনায়তনে এসে শেষ হয়।
দোয়ারাবাজার
উপজেলা সদরে মানববন্ধন, র্যালি, আলোচনাসভা চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধর্মপাশায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) ইসেপ প্রকল্প ও কনসার্ন ওয়াল্ডওয়াইড এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খান।
তাহিরপুর
উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন এনজিও সংস্থার যৌথ উদ্যোগে র্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের নেতৃত্বে অনুষ্টিত র্যালিটি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
দ. সুনামগঞ্জ
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন’র সভাপতিত্বে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ
সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মসূচী পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার সরকারী বেসরকারী সংস্থায় কর্মরত নারীদের অংশ গ্রহনে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান হাফিজা আক্তার দিপু,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই।
বিশ্বম্ভরপুর
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অয়োজনে এক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সানক্রেড এর দিলোয়ারা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়াম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তালুত, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান আয়শা আক্তার, পলাশ ইউপি চেয়াম্যান মো. সুলেমান মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মওদুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলম।