- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় পিএসসিতে সাফল্য

সু.খবর রিপোর্ট
ছাতকে বৃত্তি ফলাফলে বাগবাড়ি মডেল সরকারী প্রাইমারী বিদ্যালয় শীর্ষ স্থানে রয়েছে। ট্যালেন্টপুলসহ ২৫জন শিক্ষাথী বৃত্তি লাভ করেছে। বরাবরের মতো এ বছরও বাগবাড়ি সরকারী মডেল প্রাইমারী বিদ্যালয় তাদের সুনাম অক্ষন্ন রেখেছে। ট্যালেন্টপুলসহ ২৩জন শিক্ষার্থী বৃত্তি লাভ করায় শহরের খ্যাতনামা বিদ্যাপীঠ মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে দ্বিতীয় স্থানে। বিদ্যালয়ের ১৯জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ৪জন শিক্ষার্থী সাধারন বৃত্তি লাভ করেছে। উপজেলায় ২৩৮জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১০২ জন ও সাধারণ গ্রেডে ১৩৮জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। ফলাফলে শীর্ষে থাকা বিদ্যালয়  
গুলোর মধ্যে ছাতক সিমেন্ট কারখানা প্রাথমিক বিদ্যালয় এ বছর পিছিয়ে পড়েছে। মাত্র ৮জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ২টি ট্যালেন্টপুল ও ৬টি সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। উপজেলার কিন্ডারগার্টেনের মধ্যে উল্লেখযোগ্য ফলাফল করেছে চরমহল্লা লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর। সমাপনী পরীক্ষায় এ বিদ্যাপীঠ সাফল্যের সাথে শতভাগ ফলাফলসহ ৩টি জিপিএ-৫ অর্জন করেছে। ৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে সফলতার স্বাক্ষর রেখেছে এ বিদ্যাপীট। ৩ জন ট্যালেন্টপুল ও ৩জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
জামালগঞ্জ
জামালগঞ্জে পিএসসিতে কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়। চলতি সমাপনী পরীক্ষায় কাশীপুর প্রাথমিক বিদ্যালয় হতে ৬৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১০ জন ট্যালেন্টপুল ও ৫ জন সাধারণ বৃত্তি পেয়েছে। উপজেলায় ১২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪০ জন, আর ৩৪ জন সাধারণ বৃত্তি সহ মোট ৭৪ জন বৃত্তি পেয়েছে। ট্যালেন্ট পুল ৬ জন ও সাধারণ গ্রেডে ১জন পেয়ে ২য় স্থানে জামালগঞ্জ কিন্ডার গার্টেন, ৫জন টেলেন্টপুল পেয়ে ৩য় স্থানে জামালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়।  
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক  বৃত্তি পরীক্ষার বৃত্তি পেয়েছেন ১৬৯ জন শিক্ষার্থী। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, জগন্নাথপুর উপজেলায় পাওয়া ১৬৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে টেলেন্টফুল বৃত্তি পেয়েছেন ৬৩ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন ১০৬ জন।

  • [১]