সু.খবর রিপোর্ট
দিরাইয়ে থানা প্রশাসনের উদ্যোগে আলোকসজ্জা, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মাধ্যমে কমিউনিটি পুলিশিং-ডে উদযাপন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় থানা কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে থানা ভবনের সামনের মাঠে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের সভাপতিত্বে ও ওসি তদন্ত দেলোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা বলেন, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ গুরুত্বপূর্ণ। তাই আমাদেরকে আইন শৃংখলা পরিস্থিতি অবনতি হওয়ার পর প্রতিকার করার আগে তা প্রতিরোধের দিকে গুরুত্ব দিতে হবে। আমাদেরও উচিত পুলিশকে আইন শৃংখলা রক্ষায় সব ধরনের সহযোগিতায় এগিয়ে আসা।’
।’
আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, বাউল রনেশ ঠাকুর, বাউল সিরাজ উদ্দিন, কণ্ঠশিল্পী তুহিনা আক্তার, শাকিলা আক্তার, মুমিন আহমেদসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
ছাতক
ছাতকে থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিংয়ের সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
ছাতক থানার ওসি আতিকুর রহমানের সভাপতিত্বে ও এসআই সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক) সার্কেল দুলন মিয়া, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, ওসি (অপারেশন) কাজী গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ।
এছাড়াও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আবুল হাসনাত, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, আছাব মিয়া, লিয়াতক আলী, মহিলা কাইন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, পল্লীবিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন, মনির উদ্দিন মেম্বার প্রমুখ।
ধর্মপাশা
ধর্মপাশায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে ধর্মপাশা থানার উদ্যোগে থানা চত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, ধর্মপাশা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার বিএম আশরাফুল্লাহ তাহের, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মেদ, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সাংবাদিক এনামুল হক, জুবায়ের পাশা হিমু প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে তাহিরপুর থানার উদ্যোগে বেলা ১১টায় বিভিন্ন ব্যানার ফেস্টুন সংবলিত একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার থানার আয়োজনে শনিবার সকালে ‘পুলিশই জনতা জনতাই পুলিশ’ স্লোগানকে কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি দোয়ারাবাজার উপজেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ অডিটরিয়াম এসে সভায় মিলিত হয়। দোয়ারাবাজার উপজেলা কমিনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল খালেক’র সভাপতিত্বে ও সাব-ইন্সপেক্টর প্রজিত দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার বিশ্বাস, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক, আব্দুল মজিদ বীর প্রতীক, দোহালিয়া ইউ.পি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, মুহিবুর রহমান মানিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, সাবেক ইউ.পি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াহিদ, সাবেক ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান, আহমদ আলী আপন, পান্ডারগাঁও ইউ.পি চেয়ারম্যান ফারক আহমদ, মান্নারগাঁও ইউ.পি চেয়ারম্যান আবু হেনা আজিজ,নরশিংহপুর ইউ.পি চেয়ারম্যান নুর উদ্দিন আহমেদ, ওসি (তদন্ত) বেলায়েত হোসেন, সেচ্ছা সেবক লীগ নেতা ছালিক আহমদ, ইউ.পি সদস্য আব্দুল কাদির, সুলতান আহমদ, আব্দুল মতিন, সোহেল আহমদ মিন্টু, তমিজ উদ্দিন, আরমান আলী, জাহাঙ্গীর আলম, মস্তফা মিয়া, আবেদ আলী, বুলবুল আহমদ, মহিলা সদস্য রহিমা বেগ, দিপু মনি, সবিতা রানী, রুনু বালা দাস, এস.আই ফিরোজ আল মামুন, সাইদুর রহমান, এ.এস.আই কবির আহমদ, সুমন দেব নাথ প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
শনিবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যালি শেষে শান্তিগঞ্জ এফআইবিডিভি হলরুমে আলোচনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি প্রভাষক নুর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) আবুল কাসেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশীদ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, মাওঃ আব্দুল কাইয়ুম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবাব মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, কৃষকলীগ নেতা ফয়জুর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক মো. নুরুল হক, হাফিজ জিয়াউর রহমান, আব্দুল মজিদ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাদিকুল ইসলাম।