- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সু.খবর রিপোর্ট
বৃহস্পতিবার জেলার সকল উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ধর্মপাশা উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকালে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
তাহিরপুর
তাহিরপুরে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ ও ইসলামিক ফাউন্ডেশন পৃথক কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে তাহিরপুর মাদ্রাসা শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি র‌্যালি, বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ের উপর বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ওসি মো: শহিদুল্লাহ, উপজেলা আ. লীগের সহ সভাপতি নুরুল আমিন, দলীয় নেতা হাফিজ উদ্দিন,রঞ্জু মুখার্জি,অনুপম রায়,রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ। আওয়ামী লীগের কর্মসূচিতে উপজেলা আ.লীগের সহ সভাপতি আলী মর্তুজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, আ.লীগ নেতা সেলিম আখঞ্জি, শাহিন রেজা, খেলু মিয়া,  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন প্রমুখ।
জামালগঞ্জ
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসার সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু ,উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা সমবায় অফিসার আবু তাহের, বেসরকারী সংস্থার রুকন উদ্দিন, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার,অঞ্জন পুরকায়স্থ,      ২য় পৃষ্ঠায় দেখুন
আব্দুল আহাদ।
ছাতক
শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মুহিবুর রহমান মানিক। উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনের সৌজন্যে দেয়া ৯৭ পাউন্ডের কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন এমপি মুহিবুর রহমান মানিকসহ অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারী কমিশনার (ভুমি) শেখ হাফিজুর রহমান, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোজ কুমার দাস।
মধ্যনগর
মধ্যনগর থানা যুবলীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। থানা যুবলীগের আহবায়ক মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান রোকনের পরিচালনায় বক্তব্য দেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের একাংশের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, পরিতোষ সরকার, আওয়ামী লীগ নেতা অমরেশ রায় চৌধুরী, মুকশেদ মিয়া, মধ্যনগর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ কান্তি সরকার,মধ্যনগর থানা ছাত্র লীগের সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ। অপরদিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্ধোগে র‌্যালি, আলোচনা সভা পুরষ্কার বিতরণী ও কেক কাটা মিলাদ মাহফিল ও দোয়া হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আতাউর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা আক্তার মিনা, উপজেলা প্রকৌশলী মো.ফজলুর রহমান, থানার ওসি সেলিম নেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, যুব উন্নয়ন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আতাউর রহমান, মডেল ইচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মো.জয়নাল আবেদীন, অফিস সহকারী মৌলানা জিয়া উদ্দিন আহমদ প্রমুখ।
বিশ্বম্ভরপুর
উপজেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বর্নাঢ্য শোভাযাত্রা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভুমি) মো. তালুতের সভাপতিত্বে ও শিক্ষক অখিল দেবনাথের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যন্নাদের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আ. লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলুপ কুমার বর্মন, আ. লীগ নেতা ও উপজেলা ক্রীড়া সম্পাদক আব্দুল কাইয়ুম, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, উলামা লীগ সভাপতি মাও. ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি নেছার আহমদ নেছার। আলোচনা সভার পর ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও পুরস্কার বিতরণ করা হয়।

  • [১]