ছাতক প্রতিনিধি
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাতকে উপজেলা আ.লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের মন্ডলীভোগস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য কল্যানব্রত দাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ.লীগ নেতা, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস মিন্টু, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, আ. লীগ নেতা আব্দুল মমিন চৌধুরী, শাহীন চৌধুরী, দোয়ারা উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক শামিমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী চপল, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ চৌধুরী, আ.লীগ নেতা মুজিব মালদার, এমদাদুল হক সাদক আলী, কামাল উদ্দিন, এমাদুল হক, আফিক আলী, ফরিদ মিয়া মেম্বার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুস সামাদ, জাউয়া বাজার ইউনিয়ন আ. লীগের সভাপতি রেজা মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল হক, ইসলামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, কালারুকা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন, নোয়ারাই ইউনিয়ন আ.লীগের সভাপতি ডা. রেদওয়ানুল
হক আরজু, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, দোলারবাজার ইউনিয়ন আ. লীগের সভাপতি হাজী আশিক মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন আ. লীগের সভাপতি মুতাহের আলী, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হক, সিংচাপইড় ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল হাসিব, সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র পাল, উত্তর খুরমা ইউনিয়ন আ.লীগের সভাপতি আরশ আলী খান ভাষানী, সাধারন সম্পাদক আজাদ মিয়া মেম্বার, শ্রমিক নেতা কালা মিয়া, রিয়াজ উদ্দিন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, ফজলে রাব্বী জনি, রেলিম আহমদ, দেলোয়ার হোসেন, আব্দুল মতিন, মামুন মিয়া, সুইট দাস, আব্দুল বাছিত মামুন, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির তালুকদার, ছাত্রলীগ নেতা সৌরভ দাস, সাদমান মাহমুদ সানি, গিয়াস উদ্দিন প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, দলীয় নেতা রঞ্জু মুখার্জি, অনুপম রায়, খসরু ওয়াহিদ চৌধুরী প্রমূখ। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন।
জামালগঞ্জ
জামালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একাংশ। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে সাচনা বাজারে র্যালি ও সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে র্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক মানিক মিয়া,সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান আফিন্দি তাপস, স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন, আ. সাত্তার, ফারুক তালুকদার, নুর হোসেন, রুবেল, সুধীন তালুকদার। এছাড়া র্যাাল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, উপজেলা যুবলীগ নেতা অ্যাড. মনি শংকর পাল, নুরুল আমিন, আনোয়ার হোসেন, তাহের, লিমন, আরিফ আলম লিমন প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উন্নয়ন মেলায় বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর প্রতীক ইঞ্জিনিয়ার মো.আব্দুল হালিম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মুউদুদুর রহমান খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, ওসিএল এস ডি রুপক রঞ্জন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান অফিসার সুয়েবুর রহমান, নির্বাচন অফিসার দিপক কুমার রায়, যুব উন্নয়ন অফিসার আতাউর রহমান, সমবায় অফিসার মৈত্রয়ী আচার্য, পল্লী জীবিকায়ন অফিসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মো. সোহেল রানা, উপজেলা পরিষদের সিএ মো. সফিকুর রহমান, সমাজ সেবার সমাজকর্মী তাহির হোসেন, কেয়ার প্রতিনিধি সাবিনা আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের মডেল মাওলানা জিয়া উদ্দিন, ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকগণ।
জগন্নাথপুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে দলের সভাপতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ভাইস চেযারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, পৌর আওয়ামীলীগ সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা ইলিয়াছ আহমদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, পাইলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মখলিছুর রহমান, পৌর আওয়ামীলীগ নেতা শশী কান্ত গোপ, পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীীলীগ সভাপতি আপ্তাব উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খয়ের ইসরাইল, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলা উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দ্বিপক কান্ত দে দীপাল, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুগ্ম সম্পাদক, ফারুক আহমদ, এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগ নেতা রেজাউল করিম রেজা আব্দুল কাইয়ুম, কামরুল বক্স, উপজেলা ছাত্রলীগ প্রস্তুত কমিটির সভাপতি শাহ সাহেদুর রহমান সাহেদ, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রিয়াদ প্রমুখ।