সু.খবর রিপোর্ট
জামালগঞ্জের সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু-কিশোর দিবস পালন এবং পাঁচতলা ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম শামীম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অরূপ নারায়ণ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিদ্যালয়ের শিক্ষার্থী সজীব মিয়ার পবিত্র কুরআন তেলাওয়াত ও সৃষ্টি পালের পবিত্র গীতা পাঠে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পারভেজ ঈশেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিদ্যালয় পরিচালনায় কমিটির সদস্য, শিক্ষক, ছাত্রছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন। বঙ্গবন্ধু শিশু-কিশোরদের খুব ভালোবাসতেন। তাই জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবে দিনটি পালিত হয়ে আসছে। তোমরা বঙ্গবন্ধুর জীবন আদর্শ পালনের চেষ্টা করবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শক্তিশালী জাতি গঠনে লেখাপড়ার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হবে।
এর আগে জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন উপজেলা প্রশাসন আয়োজিত শিশু-কিশোর দিবস অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
তাহিরপুর
তাহিরপুরে দিবস উপলক্ষে কেক কাটা, শিশু সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও তাহিরপুর থানা পুলিশ। পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ইউএনও মো. রায়হান কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
দিরাই
দিরাই উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি অ্যাড. সোহেল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ-উদ-দৌলা তালুকদার, পৌর মেয়র বিশ্বজিৎ রায়,সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, মহিবুর রহমান, মকসদ, রফিনগর ইউনিয়ন চেয়ারম্যান শৌলেন তালুকদার, করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন দাস, উপজেলা যুবলীগ নেতা কামরুল, আঙ্গুর মিয়া, সবুজ মিয়া, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহজাহান সরর্দার, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় বিশ্ব, সাংগঠনিক সম্পাদক জীবন সূত্রধর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম’র সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী অফিসের হিসাবরক্ষক ধীরেন্দ্র সুত্রধরের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী সোরহাব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষিকা সালেহা পারভিন প্রমুখ। এর আগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এদিকে দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিাচলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সদস্য আঙ্গুল মিয়া, আকমল খাঁন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বশীর আহমদ, মনু মোহাম্মদ মতছির আলী, ছদরুল ইসলাম, আবুল হাসান, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ, পৌর ছাত্রলীগে আহবায়ক মিসবাহ আহমদ প্রমুখ। পরে কেক কাটা হয়। এর আগে র্যালি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ
বৃহস্পতিবার অস্থায়ী ক্যাম্পাসে প্রথমবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। এ উপলক্ষে রক্তদান কর্মসূচি, রচনা-কবিতা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়েছে। এর আগে সকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অধ্যক্ষ ডা. মনোজিত মজুমদার, শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল সুনামগঞ্জের অধ্যক্ষ ডা. মনোজিত মজুমদার। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। পরে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নিজেদের লেখা কবিতা আবৃতি ও গান করেন শিক্ষার্থীরা।
সব শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রক্তদান সংগঠন সন্ধানীর সার্বিক সহযোগিতায় রক্তদান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন সন্ধানীর সাংগঠনিক সম্পাদক মরিয়ম বেগম, রোগী কল্যাণ সম্পাদক জাকারিয়া পল্লব, যুগ্ম-রোগী কল্যাণ সম্পাদক সুমাইয়া কবির তরফদার সুপ্তি, যুগ্ম-ছাত্রী কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম শাহারিয়ার, যুগ্ম-ছাত্র কল্যাণ সম্পাদক তাকরীযুর রহমান, যুগ্ম-ড্রাগ ব্যাংক সম্পাদক প্রিন্স সাহা ও সাধারণ সদস্য সানজীদা রাইসা সারা। দিনব্যাপী ১১ জন মেডিকেল শিক্ষার্থী রক্তদান করেন।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ
সকাল ১০টায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মিলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার করা হয়। আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন। সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- সহকারি প্রধান শিক্ষক মো. আরব আলী, সিনিয়র সহকারি শিক্ষক মো. শাহ জাহান, মাও. ফয়জুল বারী, প্রভাষক সুমন কান্তি দাস, শারফত উল্লাহ, সহকারি শিক্ষক মো. বদরুজ্জামান খান ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ার।
ছাতক
পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বিশাল কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উদযাপন করেন। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবসের কেক কাটেন তিনি। দুপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শহরের শেখরাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠ) ৭দিন ব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি। পরে মেলায় বসা ৩৪টি স্টল পরিদর্ষন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানর সভাপতিত্বে ও ইউআরসি মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা স্বাস্থ ও প. প. কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্ত্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় প্রমুখ।
এদিকে ছাতক পৌর সভার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকালে পৌরসভা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে পৌর আবুল কালাম চৌধুরী ও পৌর কাউন্সলর সহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দুপুরে পৌরসভার হলরুমে ৫০ পাউন্ড ওজনের বিশাল কেক কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করে মেয়র আবুল কালাম চৌধুরী। পৌর সচিব খান মোহাম্মদ ফারাবীর পরিচালনায় সয়ায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, হাজী ছালেক মিয়া, রশিদ আহমদ খছরু, শফিকুল হক, মহিলা কাউন্সিলর রতœা রানী মারাকার, নূরেছা বেগম প্রমুখ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে ছাতক সরকারী বহুমুখী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে স্থাপিত স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গির আজাদ সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্তিগঞ্জ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসাবে জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরীফি, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মতর্তা(ওসি) কাজী মুক্তাদির হোসেন, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধের সাবেক কামন্ডার আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম নাদির আহমদ সহ প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পল্লী বিদ্যুৎ অফিস, থানা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে ০৭(সাত)দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়। পরিশেষে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।