সু.খবর রিপোর্ট
তাহিরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা টায় সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। সভায় দিবসগুলো উদ্যাপনের লক্ষে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভপাতি আবুল হোসেন খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার হাসান-উদ-দৌলা, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান,
সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আলমগীর খোকন, সদস্য সেলিম আখঞ্জি প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আসন্ন ১০০তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস য উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, উপজেলা আওমায়ী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা জাপা সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
সভায় উক্ত দুটি জাতীয় দিবস যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
ছাতক
ছাতকে ১৭ মার্চ মুজিব বর্ষ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, বাউবির উপ পরিচালক সিদ্দিকুর রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ছাতক পৌরসভার সচিব আবুজর গিফারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মইন উদ্দিন, ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মইনুল হুসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, আমার বাড়ি আমার খামারের কর্মকর্তা জুলকার নাইন, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জাকির আহমদ, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক থানার এসআই মহাদেব, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ, প্রাণী সম্পদ অফিসের সুমন আচার্য্য, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, সহ-তথ্য আপা আকলিমা বেগম, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল হক, শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অজিত দাস, ক্যাশিয়ার মুকুল দে প্রমুখ।
জামালগঞ্জ
বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার আব্দুর রাজ্জাক তালুকদার।
উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আবু তাহের তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নূরুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা ইতি রানী দেবী, বিআরডিবি কর্মকর্তা আরিফুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য্য প্রমুখ।