- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় বিজয় দিবস উদযাপন

সু.খবর রিপোর্ট
গত সোমবার সকালে ৩১ বার তোপধনীর মাধ্যেমে দিনে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৮টায় পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সকাল ৯টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুরু হয় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। বেলা ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী হাসনাত হোসন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, যুবলীগের সভাপিত অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ম-সাধারণ সম্পাপদক লিয়াকত আলী, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। বিকাল ৪টায় উপজেলার পরিষদ চেত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
জগন্নাথপুর
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনারে প্রশাসন, আওয়ামীলীগ. বিএনপি, মুক্তিযোদ্ধা, জগন্নাথপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক , ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
উপজেলা প্রশাসন
সকাল ৮টায় উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান উদ্বোধন করেন। পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ভিডিপি, বয়েজ স্কাউটস, গার্লস গাইড, কাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দুপুরে ১২টায় উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারবর্গদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পাল এবং শিক্ষিকা সালেহা পারভীনের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ঢাকা সিকদার মেডিকেল হাসপাতালের অধ্যাপক ডা. মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হক, আব্দুল কাসেম মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ। পরে জগন্নাথপুরের ৪০জন মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্টকার্ড ও সম্মাননা স্মারকপত্র বিতরণ করা হয়। সন্ধ্যায় আলোচনাসভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও শিশু-কিশোরদের অংশ গ্রহণে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, মসজিদ, মন্দিরে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা, প্রীতি ফুটবল ম্যাচসহ দিনভর বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালন করা হয়।
এদিকে বিজয় দিবসে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্যোগে উপজেলার ১২০ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারকে সন্মাননা, ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
উপজেলা আওয়ামী লীগ
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, বিজয় র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়েছে।
বেলা ১১টায় দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু এবং যুগ্ম সম্পাদক সুজিত রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।
বক্তব্য দেন ঢাকা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনহার মিয়া, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, প্রবাসি আওয়ামী লীগ নেতা আকমল খান, ইয়াওর মিয়া,আনা মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম,পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির আলী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম,সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।
আলোচনাসভার পূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এবং দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
উপজেলা বিএনপি
উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে সকালে শহরে বিজয় র‌্যালি বের হয়। পরে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুনের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের পরিচালনায় মুক্তিযোদ্ধা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রাজা মিয়া, উপজেলা বিএনপির সদস্য কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান কমরু, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী সুহেল আমিন, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম রানা, জগন্নাথপুর পৌর বিএনপি নেতা হাজী নিজাম উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ ইসহাক আহমদ, জেলা যুবদল সদস্য রওশন মিয়া, উপজেলা যুবদল নেতা রাজু আহমেদ, পৌর যুবদল নেতা বেলাল আহমদ, জেলা সেচ্ছাসেবক দল নেতা নুরুল আমিন, উপজেলা ছাত্রদল নেতা আবুল হাসনাত আমির, জুনাইদ আহমেদ জুনেদ, মামুনুর রশীদ, সামছুল ইসলাম জাবির, জয়নুর আহমেদ, ইমামুল হক, মিজানুর রহমান মিজান,মারজান আহমদ, শাকিল আহমেদ, রেজাউল হক, সুমন আহমদ, জাবেদ আলী, পৌর ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ, হামজা আহমদ প্রমুখ।
দিবসটি উপলক্ষ্যে হামদর্দ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগের দরিদ্রদের মধ্যে ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে।
এদিকে রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এলাকার লন্ডন প্রবাসি স্থানীয় সংগঠন ইজমা ওয়েল ফেয়ার সোসাইটির আজীবন সদস্য আব্দুল কাইয়ুম খাঁনের (লেবু মিয়া) অর্থায়নে স্কুলড্রেস বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের ৫১ জন দরিদ্র শ্রেণীর স্কুলড্রেস বিতরণ করা হয়।
বিশ্বম্ভরপুর
ভোরে উপজেলা সদর কেন্দ্রী স্মৃতি সৌধে পুষ্পস্তপক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, বিএনপি ও অঙ্গসংগঠন, সরকারি ডিবিডি কলেজ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, দুর্নীতি প্রতিরোধে ডিসপ্লে প্রদর্শন বিভিন্ন খেলাধুলা এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুর্নীতি প্রতিরোধে একটি নাটক মঞ্চস্থ করা হয়।
ছাতক
প্রত্যুষে শিখা সতের স্মৃতিসৌধে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ছাতক কেন্দ্রিয় শহীদ মিনারে ও শিখা সতের স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন। সূর্যোদয়ের সাথে-সাথে শিখা সতের স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। একই সাথে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক থানা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, ছাতক প্রেসক্লাব, আনসার ভিডিপি, একটি বাড়ি একটি খামার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ অন্যান্যরা পুস্পস্তবক অর্পন করেন।
ছাতক পৌরসভা, উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠন, ছাতক জেলা বাস্তবায়ন পরিষদ, ছাতক প্রেসক্লাব, কনকচাঁপা খেলাঘর আসর, ছাতক পাওয়ার গ্রীড, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা ও উপজেলা শাখা, স্বর্ণ শিল্পী গোষ্ঠী, সেলস অফিসার ঐক্য পরিষদ, হোটেল মালিক সমিতি, বিডিসি সমাজ কল্যাণ সংস্থা, বিডি ক্লিন, উইসডম এডুকেশন, উপজেলা হিন্দু মহাজোট, এক্স ক্যাডেট এসোসিয়েশন, আলোর পথে যুব-সমাজ কল্যান সংস্থাসহ বিভিন্ন সংগঠনের পক্ষে নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা পরিবারের অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, আলহাজ্ব আব্দুস সামাদ, পৌর কমান্ডার অজয় ঘোষ প্রমূখ।
দুপুরে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে শহরে বিএনপির বিজয় র‌্যালী, বিকেলে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা একাদশ বনাম ছাতক পৌরসভা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল ম্যাচ। বিকেলে উপজেলা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রমাণ্যচিত্র প্রদর্শন ও সন্ধ্যায় আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি মুহিবুর রহমান মানিক। মুক্তিযুদ্ধের স্মৃতিচারমুলক বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতিক।
ছাতক সরকারী ডিগ্রি কলেজ
ছাতক সরকারী ডিগ্রি কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃতি প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও অধ্যাপক আলমগীর হোসেনের পরিচালনায় কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুস ছাত্তার, আব্দুল হামিদ, বজলুল হালিম বিদ্রোহী, মুজিবুর রহমান, রুপা রানী তালুকদার, উজ্জ্বল কুমার রায়, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, প্রভাষক পংকজ কুমার সরকার, মুজিবুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, শিক্ষার্থী মতিউর রহমান প্রমুখ।
পরে কলেজ শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় কবিতা আবিৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলেজ শিক্ষার্থী মেহেরিন বাসার মিমি, লিখন সাহা, পিয়া সরকার, ও মিল্টন সরকার। বিকেলে কলেজের একাদশ ও ডিগ্রি শিক্ষার্থীদের মধ্যে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল ম্যাচ।
তাহিরপুর
প্রত্যুষে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্থন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্থু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। পরে ক্রমান্বয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। বেলা ১১টায় তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জির সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, সহ সভাপতি নুরুল আমিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, ফ্রান্স আওয়ামীলীগ সহ সভাপতি আবেদীন মোহাম্মদ নুরুল, মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, উপজেলা জাতীয় শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান এমদাদ নূর, হোসাইন শরীফ বিপ্লব,খসরু ওয়াহিদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুর রহমান। বিকাল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ ও ভলিবল ম্যাচ প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৭টায় গণমিলনায়তনে অনুষ্ঠিত হয় কেন্দ্রে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দোয়ারাবাজার
বিকালে দোয়ারাবাজার উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা কামাল হোসেন ও আওয়ামীলীগ নেতা বরুন চন্দ্র দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এসময় আরো বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা ডা. মো.আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, আব্দুল হালিম বীরপ্রতীক, আব্দুল মজিদ বীরপ্রতীক, উপজেলা পরিষদের সাবেক ভাইস আ.লীগ নেতা হারুন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান ও যুবলীগের আহবাায়ক জসিম উদ্দিন রানা, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আছকির মিয়া,এডভোকেট সায়াদ মিয়া, সদর ইউনিয়ন আ. লীগের সভাপতি বাবু মানিক লাল দে, সদর ইউপির আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সফর আলী,মুুক্তিযুদ্ধা মনফর আলী, নুরুল ইসলাম, সাবেক যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ, কৃষকলীগের আহবায়ক শহীদুল ইসলাম, স্বেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, কামরুজ্জামান রুবেল, রুহুল আমিন, বিনয়, ছাত্রলীগের আহবায়ক রতন লাল দাস, ছাত্রলীগ নেতা তাহের আহদ মন্টি, আরামুল হোসেন সোহেল,ছাদিকুর রহমান প্রমুখ।
দিরাই
দিরাইয়ে র‌্যালি, আলোচনাসভা, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান, বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচি পালন করে। সুর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, দিরাই থানা, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, বিএনপি ও অঙ্গসংগঠন,¡ প্রেসক্লাব, সভাপতি ইয়াহিয়া চৌধুরী ও অনলাইন প্রেসক্লাব, উপজেলা খেলাঘর, ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, রিপা সিনহা, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, আরএমও ডা. সুমন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইয়াহিয়া চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

  • [১]