- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় বিজয় দিবস পালন

সু.খবর রিপোর্ট
শনিবার সকাল ১০টায় বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, মাসুদ মিয়া, শফিকুল ইসলাম, নুরুল হক, নুর কালাম, আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ স¤পাদক ইমরান হোসেন তালুকদার।
এদিকে সকাল সাড়ে ৮টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ করেন মন্ত্রী। পরে একে একে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক লীগ, আব্দুল মজিদ কলেজ, প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন পু®পস্তবক অর্পন করেন। এরপর সকাল ৯টায় উপজেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন অর্থ ও প্রতিমন্ত্রী এম এ মান্নান।
বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পাগলা স্কুল এন্ড কলেজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন  অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।      
এছাড়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ইফার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে মিলাদ, দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদের নেতৃত্বে বিজয় মিছিল করে পাগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
ছাতক
দিবসের প্রথম প্রহরে ছাতক কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সভাপতি সৈয়দÑঅর রশীদের নেতৃত্বে ছাতক প্রেস ক্লাবসহ নেতৃবৃন্দ।
এ ছাড়া  ছাতক ডিগ্রী কলেজ, ছাতক বহুমুখী মডেল হাইস্কুল, হোমিওপ্যাথিক পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, ছাত্র-যুব ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট, পূজা উদযাপন পরিষদ, রেল শ্রমিকলীগ, রেলকর্মকর্তা কর্মচারী, স্কুল ওয়াই, এনজিও প্রতিনিধিবৃন্দ, আইডিয়াল একাডেমী, ব্লুবার্ড একাডেমীসহ  রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। সকালে মহসিন ফিল্ডে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। পরে কুচকাওয়াজ, ডিসপে ও যেমন খুশি তেমন সাজো প্রদর্শন, পুরষ্কার বিতরণী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।  পরে উপজেলা পরিষদে স্থাপিত দুর্বীণশাহ মঞ্চে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছড়াও উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।
তাহিরপুর
তাহিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর ৬টায় উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু ও থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর। সকাল ৮টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা  উত্তোলন শেষে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধূলায় প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। বেলা ১১টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়
এছাড়া সমকাল সুহৃদ সমাবেশ তাহিরপুর শাখা শনিবার সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা তাহিরপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে স্থানীয় সৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সূচনা ও পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বস্ব দলের অংঙ্গসংগঠন, উপজেলা প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুষ্পস্তবক অর্পন করে। সকালে বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস ও থানার অফিসার ইনচার্জ মোল্লা মুনির হোসেন।
দুপুরে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজিত আলোচনা সভা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। বিকালে উপজেলা প্রসাশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি দুইভাগে অ্যাড. ছবাব মিয়া ও আশিকুর রহমান আশিক নেতৃত্বে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন, কুটকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী, ফুটবল খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস, পরিষদের ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, আব্দুল মজিদ বীর প্রতীক, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সুরমা ইউপি চেয়াম্যান খন্দকার মামুনুর রশিদ, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারী প্রমুখ।
জগন্নাথপুর
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে শরীরচর্চা প্রদর্শনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।  দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অর্থং ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম, এ মান্নান।  এছাড়াও শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন, জগন্নাথপুর পৌরসভা পরিষদের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।

  • [১]