সু.খবর ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচীর আয়োজন ছিল। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ নিয়ে এই ডেস্করিপোর্ট।
জামালগঞ্জ
শোকদিবস উপলক্ষে উপজেলা পরিষদের অস্থায়ী বেদিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোকর্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ড.সাফায়েত আহমদ সিদ্দিকি, শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুঁইয়া, উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, গণমাধ্যমকর্মী ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বেসরকারী সংস্থার প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অপর দিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে কালো ব্যাজ ধারণ, পুষ্পস্তবক অর্পন, অসহায় ২ শতাধিক পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।
এসময় উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সহ-সভাপতি দিজেন্দ্র লাল দাস, স্বপন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়, সদর ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক তালুকদার, দলীয় নেতা অসিত রায় চৌধুরী, শম্ভু আচার্য, আনফর আলী, মানিক মিয়, শামীম আহমদ প্রমুখ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলার ৫টি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে অসহায় গরীব পরিবারগুলোর মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় আলাদা শোক র্যালি ও মিলাদ মাহফিলের আয়োজন করে। দুর্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাচনা বাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অসহায়দের মধ্যে চাল বিতরণ ও ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের আয়োজনে সেলিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেছে।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা স্মৃতি সৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে ছাত্র ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ গণমিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভা.প্রা.) মো. তালুতের সভাপতিত্বে ও শিক্ষক মোশারফ হোসেন বাবলুর পরিচালনায় শোকদিবস উপলক্ষে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন মো. সুলেমান তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মউদুদুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক, ভেটেনারী সার্জন ডা. দিদারুল আহসান, মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মহিউদ্দিন মহিম, উপজেলা উলামা লীগ সভাপতি মাওলানা ফজলুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের
ফিল্ড সুপারভাইজার খাইরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার মাও. মো. ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ছাত্রী তাবাচ্ছুম নাফিসা।
এ ছাড়াও উপজেলার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, মডেল উচ্চ বিদ্যালয়, কাটাখালী উচ্চ বিদ্যালয়, রতারগাঁও উচ্চ বিদ্যালয়, ফতেপুর মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়, পলাশ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে দিবসটি বিভিন্ন কর্মসূচীতে পালন করে।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে শোক র্যালি করার ও মুরালীচাঁদ উচ্চ বিদ্যালয়ে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. মকলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসুন কান্তি দাশের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মুরালীচাঁদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সীতেশ রঞ্জন তালুকদার।
অপরদিকে পলাশ ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে পলাশে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও ইউপি সদস্য সেলিম আহমদ মিটুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পলাশ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আবুল কালাম আজাদ, পলাশ ইউপি সদস্য আলফাজ উদ্দিন কাজল , যুবলীগনেতা নেতা রানু বাবু, সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
তাহিরপুর
উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নুরুল আমিন,আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, বালিজুড়ি ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল জহুর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আওয়ামীলীগ নেতা রঞ্জু মুখার্জি, অনুপম রায়,উপজেলা শ্রমিকলীগ আহবায়ক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা জিল্লুর রহমান, উপজেলা বাস্তহারা লীগ সভাপতি মতিউর রহমান, ছাত্রলীগ নেতা আবুল বাশার, আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ের উপর বক্তৃতা,কবিতা আবৃত্তি ও বিজয়ীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি শোক র্যালী উপজেলা সদরের বিভিন্ন বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নুরুল আমিন, আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা ক্রীড়া সংস্থার স্ধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আওয়ামীলীগ নেতা রঞ্জু মুখার্জি প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. দ্বীন ইসলাম আজাদী।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ
তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলামের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা রুহুল আলম।
ইসলামী ফাউন্ডেশন
ইসলামী ফাউন্ডেশন তাহিরপুর উপজেলা শাখার কার্যালয়ে জাতীয় শোক শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাও. হাবিবুর রহমান, দ্বীন ইসলাম আজাদী ও মাও. জমির হোসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে ‘আমার প্রিয় বাংলাদেশ, দেশপ্রেম ইমানের অঙ্গ এর উপর রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
জয়নগর
সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তর্য রাখেন, মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, জেলা জাতীয় পার্টির নেতা আবু তালিব আল-মুরাদ, মুক্তিযোদ্ধা মো. সাখাদ আলী, ইউপি সদস্য মো. শামছুন্নুর, মো. রইছ মিয়া, মহিলা সদস্য সন্ধারাণী দেব, লিযাকত আলী, নিজাম উদ্দিন, মুছিউর রহমান রাসেল, বাবুল মিয়া প্রমুখ।
সভাশেষে বঙ্গবন্ধু সহ ১৫ই আগষ্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এদিকে জয়নগর বাজার হাইস্কুলে শোকর্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. সফাত উলার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. লিলু মিয়া, সহ প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক মো. মনজুরুল হক প্রমুখ।
সভাশেষে দোয়া মাহফিল পরিচালনা করেন জয়নগর বাজার হাইস্কুলের শিক্ষক মাও. মো. এনায়াতুল হক।
দক্ষিণ সুনামগঞ্জ
আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠের আয়োজনে শান্তিগঞ্জ বাজারের উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ স¤পাদক আতাউর রহমান, সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক স¤পাদক অ্যাড. বশির উদ্দীন,যুগ্ম স¤পাদক আবাব মিয়া, সহ সভাপতি ও জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পশিম পাগলা ইউপি চেয়ারম্যান নূরুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শিতাংশু শেখ ধর সিতু, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, আসাদুর রহমান আসাদ, জি এম সাজ্জাদুর রহমান, সহ পচার স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা প্রমুখ।
এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার শান্তিগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে র্যালি শেষে, উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেনের সভাপতিত্বে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী।
ইসলামিক ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে খতমে কোর আন, মিলাদ মাহফিল, কোরআন প্রতযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শান্তিগঞ্জে আক্রম আলী দাখিল মাদ্রাসায় শেখ মাও.জামাল উদ্দীনের সভাপতিত্বে, মাও.মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লিগের সহ সভাপতি তহুর আলী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
ছাতক
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন আ.লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।
উপজেলা প্রশাসন
উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিতে ও সমবায় কর্মকর্তা বিজিৎ রঞ্জন করের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান আতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারী কমিশনার ভুমি শেখ হাফিজুর রহমান, অধ্যক্ষ মঈন উ্িদ্দন আহমদ, ওসি আশেক সুজা মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, রজব উদ্দিন প্রমুখ।
ছাতক পৌরসভা
ছাতক পৌরসভা কার্যালয়ে মিলাদ শেষে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও সচিব মাহমুদ আলম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী আব্দুল মোমিন চৌধুরী, প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল আলিম, মাষ্টার কফিল উদ্দিন, কাউন্সিলর নওশাদ মিয়া, ধন মিয়া, লিয়াকত আলী, দেলোয়ার হোসেন, আখলাকুল আম্বিয়া সোহাগ প্রমুখ। মিলাদ পাঠ করেছেন মাও. গিয়াস উদ্দিন ও মাও. আলী আছগর খান।
উপজেলা আ.লীগ
দলীয় কার্যালয়ে জাপতীয় ও দলীয় পতাকা অর্ধ-নমিত, কালো পতাকা উত্তোলন, দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারন করে। উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার ও শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে শহরে আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বের করা হয় একটি বিরাট শোক র্যালি। শোক র্যালি শহর প্রদক্ষিণ শেষে মন্ডলীভোগস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামীম আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সাহাব উদ্দিন শাহেল, আখলাকুর রহমান, অদুদ আলম, সাইফুল ইসলাম।
মুক্তিযোদ্ধা সংসদ
মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপত্বিত্বে ও সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, শাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়া, কবির উদ্দিন লালা, কবির মিয়া, আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, সিরাজ উদ্দিন, আব্দুল কাইয়ুম, লাল মিয়া, আলকাছ আলী, ফখর উদ্দিন, আব্দুল খালিক, মহেন্দ্র কুমার বিশ্বাস, তালেব আলী, খলিলুর রহমান, আব্দুল আজিজ, সুরুজ মিয়া, আলতাব আলী, কিরেন্দ্র কুমার দাস, আজব আলী প্রমুখ।
শাল্লা বাহাড়া ইউনিয়ন পরিষদ
শোক দিবস পালন উলক্ষে সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়ে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউপি ভবনে দিয়ে আলোচনা সভায় মিলিত হয়। ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব কুমার দাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, বর্তমান ইউপি চেয়ারম্যান জাকির হোসেনসহ পরিষদের বর্তমান ও নব নির্বাচিত ইউপি সদস্যগণ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তির কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মধ্যে সিরনী বিতরণ করা হয়।
জগন্নাথপুর
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তাই বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নের মাধ্যমে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। ১৫ই জাতিয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে শোক দিবসের আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, ছাব্বির আহমদ ছাবির, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, পৌর আওয়ামীলীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সেক্রেটারী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারী আবুল হোসেন লালন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি নজরুল ইসলাম।
এছাড়াও মন্ত্রী জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি কাজি আরিফুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মখলিছুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, আর্ট স্কুলের অধ্যক্ষ প্রণব বণিক।
ধর্মপাশা
জাতীয় শোক দিবস উপলক্ষে ধর্মপাশায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের উদ্যোগে শোকর্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষধ সভাকক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিবাদমান উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথকভাবে, উপজেলা যুবলীগ ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শোক র্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ ও বংশীকুন্ডা কলেজের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে র্যালি, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোয়ারা থানার ওসি সেলিম নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
এদিকে বিকেলে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পৃথক পৃথকভাবে র্যালী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক হাজী আব্দুল খালেকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নুরুল আমিন ও বাংলাবাজার ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ফজলর রহমানের যৌথ পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
র্যালিশেষে উপজেলা ছাত্র লীগের আলোচনা সভায় সভাপতি এমরান হোসেন ও সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় উপজেলা ছাত্রলীগ নেতা রতন লাল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তুষার সরকার, হৃদয় তালুকদার, মান্না, সাদিকুল ইসলাম প্রমুখ।
এদিকে দোহালীয়া ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদে শোকদিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় ইউনিয়ন আ.লীগের সভাপতি নুর মিয়ার সভাপতিত্বে সাজিদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক।