স্টাফ রিপোর্টার
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যা¤েপইনের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, ডা. ননী ভূষণ তালুকদার, ডা. মো. আশরাফুল হক, আরম ডা. রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী, ডা. সোমিত্র চক্রবর্তী, মোহাম্মদ ওমর ফরুখ, ডা. সজিব কবির ভূঁইয়া, আবুল কালাম, নরেন ভট্রাচার্য্য, সুমেলা আক্তার, মো. হাবিবুর রহমান, মো. জাকির হোসেন সরকার প্রমুখ।
দিরাই
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম প্রমুখ।
জামালগঞ্জ
জামালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ার হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. নিয়াজ মোর্শেদ, ডা. ফাহমিদা আক্তার, ডা. রোমানা হোসাইন, সিনিয়র স্টাফ নার্স নির্লিপ্তা রানী হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শান্তিময় ভট্টাচার্য্য, স্বাস্থ্য পরিদর্শক পুর্ণেন্দু ভট্টাচার্য্য, স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার মো. মুরাদ মিয়া প্রমুখ।
এই উদ্বোধনের মাধ্যমে উপজেলার ১২১টি কেন্দ্রে দিনব্যাপী ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ৩ হাজার ১শ’৪৪ জন শিশুকে নীল এবং এক বছর থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ১শ’২০ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২৮ হাজার শিুশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। উপজেলার ৮টি ইউনিয়নের মোট ১৯৩টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খ্ওায়ানো হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী।
এ সময়য় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, উপজেলা প.প. কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী, ওসি (তদন্ত) ইকবাল বাহার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, ডা. সানি, ডা. ফাতেমা, ডা. জ্যোতি, ডা. তিশা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভুষণ চক্রবর্তী, সহকারি স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমদ সহ প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, প্রতিটি কেন্দ্রের আশ পাশে মসজিদে মসজিদে মাইকিং করে শিশুদের কেন্দ্রে নিয়ে আসার জন্য বলা হয়েছে। সেই সাথে আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়েছেন। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।