- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় মহান বিজয় দিবস পালিত

সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, বিএনপির একাংশ জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আশিকের নেতৃত্বে, উপজেলা ফায়ার সার্ভিস, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব, বিশ্বম্ভরপুর উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠী, দুর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, থানার ওসি সুরঞ্জিত তালুকদার। পরে সীমিত পরিসরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধারকে সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বজল মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, থানার ওসি সুরঞ্জিত তালুকদার প্রমুখ। এছাড়াও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। বেলা ১১টায় ভার্চুয়ালি (অনলাইনে) জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে দেশ ও ডিজিটাল উন্নয়ন জাতীয় সমৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া স্থানীয় হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন এবং মসজিদ মন্দির সহ ধর্মীয় প্রতিষ্টানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৫ই ডিসেম্বর মঙ্গলবার উপজেলার প্রথম স্মৃতিসৌধ রাজাপাড়া স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মুক্তিযোদ্ধা ও জনপ্িরতনিধিদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার পুষ্পস্তবক অর্পন করেন।
জগন্নাথপুর
সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা হয়। সাড়ে ৯টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, জগন্নাথধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষিকা সালেহা পারভিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়।
এদিকে সকাল সাড়ে ৭টায় স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও উপজেলা পরিষদের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১০টার আনন্দ র‌্যালির মাধ্যমে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ. যুগ্ম সম্পাদক সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সদস্য আফু মিয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুস আলী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সহসভাপতি সুন্দর উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক কলমন্দর আলী, উপজেলা যুবলীগের সভাপতি আপ্তাব উদ্দিন ,সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সহসভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, সৈয়দ জিতু মিয়া, রাজিব চৌধুরী বাবু, আক্তার, যুবলীগ নেতা রাসেল মাস্টার প্রমুখ। এরপূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন।
দক্ষিণ সুনামগঞ্জ
শান্তিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দক্ষিণ সুনামগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দক্ষিণ সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ৭.৪৫মি. উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়। উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ। সকাল সাড়ে ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেনের পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংর্ধ্বনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ছাতক
বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ছাতক কেন্দ্রিয় শহীদ মিনারে ও শিখা সতের স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক থানা, ছাতক প্রেসক্লাব, আনসার ভিডিপি, একটি বাড়ি একটি খামার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ অন্যান্যরা। এদিকে ১২টা ১মিনিটে ছাতক কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা ও উপজেলা শাখা, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, বঙ্গবন্ধু পাঠাগার, ন্যাশনাল ব্যাংক, আবগারী ও ভ্যাট সার্কেল, ছাতক স্থল শুল্ক স্টেশন, ছাতক বাজার ভ্যান ও ঠেলা চালক সমবায় সমিতি, বাংলাদেশ হিন্দু পরিষদ, ফারিয়া, মোগল ফতেহ মামুন স্মৃতি পরিষদ, ছাতক কবুতর পালনকারী সংস্থাসহ বিভিন্ন সংগঠনের পক্ষে নেতৃবৃন্দ। সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন মুহিবুর রহমান মানিক এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাতক আওয়ামীলীগ
স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সহিদ মুহিত। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়াামীলীগ নেতা কামরুজ্জামান, রঞ্জিত দাম, সাঈদ আহমেদ তুহিন, আমিরুল ইসলাম, আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন, অ্যাড. মাসুম আহমদ, তোফায়েল আহমদ, আব্দুল হেকিম, কবির মিয়া, রাসেল আহমদ, আখলাকুর রহমান, আশিকুর রহমান, মিজানুর রহমান, আব্দুল সালাম, বারিন্দ্র দাস সজীব, সোহেল আহমদ, প্রতাপ উজ্জামান, আব্দুল আউয়াল, মজনু মিয়া, জসিম তালুকদার, নেপাল দেবনাথ, গিয়াস উদ্দিন, আখলাকুর রহমান, আব্দুল কাহার, সাব্বির আহমদ, লায়েক মিয়া, তাহের আহমেদ চৌধুরী, মুহিতুল ইসলাম চৌধুরী, জগলু মিয়া, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, আবুল কালাম, ফিরোজ আলী, আলী হোসেন টিপু, সুন্দর আলী, আফতাব আলী, কছির আলী, নিরঞ্জন দেবনাথ, সুমন দেবনাথ, আব্দুস সাত্তার, শাহাব উদ্দিন, মোশারফ হোসেন, কবির আহমদ, রোশন আলী, নাজিম উদ্দিন পলাশ, নাজমুল হোসেন, মইনুল হক, সাহেদ মিয়া, আশ্রব আলী, বাবুল মিয়া, মনজুর আহমেদ, সোলেমান রাজা, দিজেন্দ্র দাস, কুতুব উদ্দিন, মামুন আহমদ, গৌছ আলী, আছকির আলী, মাসুক মিয়া, মুন্না, ইয়াসিন, মাহবুব, মিজান, মারুফ, রায়হান, সোহেল, নুর উদ্দিন, সদর মিয়া, কবির মিয়া, মনোয়ার হোসন, রহমত আলী, লিটন, শাহ তাহিত, আল জামি ,আল ছামী, মিল্লাত, আব্দুল হক, এরশাদ, বাতির, আনছার, আনফর,ওয়ারিছ, সদর, রাফি।
ধর্মপাশা
বিজয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। সকাল সাড়ে ছয়টায় ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশ। পরে একে একে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিকে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেন।
তারুণ্যের ৭১
ছাতকে তারুণ্যের ৭১ এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের চিলিস চাইনিজ রেস্টুরেন্টে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়।

  • [১]