সু.খবর রিপোর্ট
তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি র ্যালি শেষে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকিকুর রেজা খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজুয়ানুল হক, তথ্য আপা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, আনসার ভিডিপি প্রশিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে মাদক বিরোধী প্রচারণামূলক এক আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছরুয়ার আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভূষণ দেব।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজ্জদ খান, থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল আহমদ।
দুপুরে উপজেলার ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকালে বিশ্বম্ভরপুর সদর বাজারে মাদক বিরোধী আলোচনা সভা ও মাদকের কু-ফল বিষয়ে তথ্য চিত্র প্রদর্শন করা হয়।
দোয়ারাবাজার
এাদক বিরোধী র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুর রহিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি এমএ করিম লিলু, সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি জিয়া উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সফিকুর রহমান প্রমুখ।
জামালগঞ্জ
জামালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজিজল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত প-িত, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আমিনুল হক, জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক আব্দুল মতিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম। উপজেলা নির্বাহী অফিসের গোপনীয় সহকারী অনুরাধা দাস মুন্নীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উৃপজেলা নির্বাহী অফিসার জেবুন্নাহার শাম্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ স¤পাদক আতাউর রহমান, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন প্রমুখ।