- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় মৎস্য কর্মকর্তার সংবাদ সম্মেলন

সু.খবর রিপোর্ট
‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ধর্মপাশায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা মৎস্য কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার। মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিভিন্ন কর্মসূচির বর্ণনা দিয়ে এতে বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমকাল প্রতিনিধি এনামুল হক, প্রথম আলো প্রতিনিধি সালেহ আহমদ, যুগান্তর প্রতিনিধি এনামুল হক এনাম, আমাদেরসময় প্রতিনিধি         
সাজিদুল হক, আলোকিত সময় প্রতিনিধি এমএমএ রেজা পহেল প্রমুখ।
তাহিরপুর
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এ সংবাদ সম্মেলন ও প্রচারণার আয়োজন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানভীর আমমেদ।
অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানভীর আমমেদ বলেন, ১৮ জুলাই হতে ২৪ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের মধ্যে রয়েছে হাওরপাড়ের মৎস্যজীবীদের পোনা মাছ এবং কোনা ও বের জাল দিয়ে মাছ না ধরার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা, মৎস্য সপ্তাহের র‌্যালি-আলোচনা সভা ও মোবাইল কোর্ট পরিচালনা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, যায় যায় দিন সাংবাদিক বাবরুল হাসান বাবলু, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ।
দিরাই
মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা সামছুদুজ্জামান খান, দিরাই প্রেসক্লাব সহ-সভাপতি সামছুল আলম, যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবদুল বাছির সর্দার, সদস্য ইমরান হোসাইন, সামছুল ইসলাম খেজুর, মুজাহিদ সর্দার, সফল মৎস্য চাষী কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, শাহীন আলম রুবেল, কামরুল, রতন কুমার ও ফেরদৌস প্রমুখ।
ছাতক
মঙ্গলবার দুপুরে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্যে রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক।  এসময় ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর-রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, তমাল পোদ্দার, জাহাঙ্গীর আলম চৌধুরী, আমীর আলী, সেলিম মাহবুব, মৎস্য চাষী হাজী জয়নাল আবেদীনসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মৎস্য সপ্তাহ আজ বুধবার শহরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সপ্তাহব্যাপী মৎস্য চাষী, মৎস্যজীবীদের সাথে আলোচনা, মৎস্য পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মৎস্য চাষীদের উদ্বুদ্ধকরণে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রচারাভিযান চালানো হবে।
দ. সুনামগঞ্জ
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবিরের সভাপতিত্বে, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সমীর উদ্দিনের পরিচালনায়, মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা।
সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক এম এ কাসেম, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক এম এম ইলিয়াছ আলী, সাংবাদিক মহিম উদ্দিন, নুরুল হক প্রমূখ।

  • [১]