সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুরে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে শুক্রবার র্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির পর স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সভাপতিত্বে ও ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর ম্যানেজার পিনাকী সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক, ডা. মো. রাফি আলম, বালিকা উচ্চ বিদ্যায়ের শিক্ষক মো. শাহ আলম, টিএলসিএ মো. আশিকুর রহমান, সীমান্তিক ফিল্ড সুপারভাইজার মো. শামসুুল আলম, কেয়ার প্রজেক্ট অফিসার দেওয়ান ইসতেআখ উল আলম, ব্র্যাক ম্যনেজার মোঃ জয়নাল আবেদীন প্রমুখ। তাহিরপুর
শুক্রবার বেলা ১১টায় এ উপলক্ষে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিয়াজ হাসান, ব্র্যাক ম্যানাজার (স্বাস্থ্য) পিনাকী সরকার, অর্গানাইজার শরীফুল ইসলাম প্রমুখ।
র্যালিতে অংশ নেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী, ব্র্যাকের কর্মী ও সংগঠকরা।
ছাতক
ছাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের সহায়তায় শুক্রবার সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার ডা. রাজীব চক্রবর্ত্তী।
এসএসকেএস পরিচালিত সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা. মাছুম বিলাহ, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, ব্রাক ছাতক শাখার ম্যানেজার বোরহান উদ্দিন, বন্ধন ছাতক শাখার ম্যানেজার কামরুজ্জামান, সীমান্তিক ছাতক শাখার ম্যানেজার হিরেন্দ্র মজুমদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যক্ষা একটি বায়ূ বাহিত সংক্রামক রোগ। একসময় যক্ষা রোগ থেকে মুক্তি পাওয়া কঠিন বিষয় ছিল। বর্তমান আধুনিক চিকিৎসা শাস্ত্র মতে নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ছাতক উপজেলায় ৫শ’৯১ জন যক্ষা রোগীকে সনাক্ত করা হয়েছে। যক্ষা রোগ নিয়ন্ত্রনে ব্যাপক হারে গণসচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন বক্তারা।
দিরাই
দিরাই উপজেলার স্বাস্থ্য বিভাগের আয়োজনে এসএমসি ও ইউএসএইড এর অর্থায়নে মার্কেটিং ইনোভেশন ফর সাসটেইনেবল হেলথ ডেভেলপমেন্ট, নতুন-দিন প্রকল্পের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমানের সভাপতিত্বে এবং হেল্থ ইন্সপেক্টর নরেন্দ্র চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান পাভেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আবাসিক কমকর্তা ডা. সুমন রায় চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন সীমান্তিক নতুন দিন প্রকল্পের জেলা টিম লিডার মোঃ আলমগীর হোসেনের, ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলম, ব্র্যাক কর্মকর্তা রনজিত বাবু , এ এইচআই শামসুল ইসলাম ।