- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সু.খবর রিপোর্ট
দোয়ারাবাজার উপজেলায় দৈনিক যায়যায়দিনের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও কেক কাটা হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রতিনিধি আশিক মিয়া নের্তত্বে উপজেলা পরিষদের সামন থেকে র‌্যালিটি বের হয়ে সদরের সকল সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে কেক কাটা হয়। কেক কাটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো.ইদ্রিস আলী বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মো. উকিল আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসের অফিস সহকারী আব্দুল হাই, জেলা উদ্বোক্তা ফোরামের সভাপতি সাংবাদিক বজলুর রহমান, উপজেলা টেকনিশিয়ান সোহেল আহমদ, সেলিম আহমদ, উপজেলা ড্রাইভার শ্রমিক সংগঠনের সভাপতি মাসুক মিয়া, গাড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, শ্রমিক সংঘঠনের সাধারণ সম্পাদক জলিল মিয়া, তাজুল ইসলাম,আমির আলী,হাবীবুর রহমান প্রমুখ।
ধর্মপাশা
ধর্মপাশায় কেক কাটা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ধর্মপাশা সংবাদদাতা সাজেদুল হক রনির সঞ্চালনে বক্তব্য রাখেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার দিলীপ, কবি আনিসুল হক লিখন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ধর্মপাশা উপজেলা শাখা সংসদের সভাপতি সাংবাদিক চয়ন কান্তি দাস, সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক এনি, আমরা ধর্মপাশাবাসীর উপদেষ্টা এনামুল হক প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সালেহ আহমদ, সাংবাদিক সাজিদুল হক সাজু, এম এম এ রেজা পহেল প্রমুখ।
দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জের কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদরের শান্তিগঞ্জ বাজার থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।  প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, দৈনিক যায়যায়দিন’র দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি সোহেল তালুকদার’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল-আমিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুলাহ মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক খান, উপজেলা প্রকৌশলী আলাউদ্দিন খান প্রমুখ

  • [১]