তাহিরপুর
তাহিরপুরে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দলীয় নেতা অনুপম রায়, নাজমুল হুদা সংগ্রাম, বিল্লাল আমিন, মতিউর রহমান, মনধীর রায়, সেলিম ইকবাল, রায়হান উদ্দিন রিপন, রফিক আহমদ মানিক, জয় রায় প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সামায়ুন কবীর।
ধর্মপাশা
ধর্মপাশায় যুবলীগের একাংশের উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে এক আনন্দ র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন। যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবরের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী, সুখাইড় রাজাপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবীর, উপজেলা যুবলীগ নেতা মোহিত লাল তালুকদার মুন প্রমূখ।
মধ্যনগর
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে শনিবার বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ। সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের পরিচালনায় বক্তব্য দেন মধ্যনগর থানা আওয়ামী লীগের সদস্য অমরেশ রায় চৌধুরী, মধ্যনগর থানা যুবলীগের সহ সভাপতি আসাদুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, যুবলীগ নেতা কামাল হোসেন, মোজাম্মেল হক, সাখাওয়াত হোসেন, চামরদানী ইউপি যুবলীগের সভাপতি তফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, থানা ছাত্রলীগের সভাপতি পারভেজ আহম্মেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, ছাত্রলীগ নেতা মানিক তালুকদার, আল মামুন, উৎপল তালুকদার, মধ্যনগর পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার প্রমূখ।
দিরাই
দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর যুবলীগ পতাকা উত্তোলন, কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পতাকা উত্তোলন ও কেককাটার পর বেলা ১১টায় স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের মিনিয়র সহ সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক তাজুল ইসলাম, বিকাশ রায়, শফিক মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহন চৌধুরী, সোয়েব মিয়া, রাজীব চৌধুরীসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলী।