সু.খবর রিপোর্ট
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ভাষা আন্দোলন ছিল আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলন। অমর একুশের অবিনাশী চেতনা-ই আমাদের যুগিয়েছে স্বাধিকার, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস। শুক্রবার সকাল ১০টায় শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়িতে (আরফান আলী বৈঠক খানা) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিমের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ সভাপতি প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
এদিকে একুশের প্রথম প্রহরে শান্তিগঞ্জস্থ দক্ষিণ সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পু®পস্তবক অর্পণ করা হয়।
ছাতক
দিবসের প্রথম প্রহরে ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে উপজেলা পরিষদ ও প্রশাসন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে ছাতক পৌরসভা ও উপজেলা আওামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমমিকলীগ ও ছাত্রলীগ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের নেতৃত্বে ছাতক প্রেসক্লাব পুস্পস্তোবক অর্পন করা হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ. ছাতক থানা, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, ছাতক সুরমা ক্লাব, ইসলামী ব্যাংক পুস্প স্তবক অর্পন করেন। এ ছাড়া ছাতক ডিগ্রী কলেজ, টেকনিকেল স্কুল এন্ড কলেজ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, স্বর্ণশিল্পী, বিআরডিবি, উপজেলা স্বাস্থ্য কমপেক্স, এনজিও প্রতিনিধি, স্কুল ওয়াইসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পুস্প স্তবক অর্পন করেন। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্ত্বর থেকে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরী। পরে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
তাহিরপুর
তাহিরপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। এর আগে ২১ শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল ৮টায় উজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর
উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসননসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তপক অর্পন করে।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এরপর চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভূষন দেব।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খান, সরকারি ডিবিডি কলেজের অধ্যক্ষ বিমালাংশু রায়, থানার ওসি মাহবুবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আপ্তাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, শিক্ষক জীবন কৃষ্ণ দাশ, কৃষক লীগ যুগ্ম আহবায়ক মো. সামির আলী প্রমুখ।