স্টাফ রিপোর্টার
জেলার সকল উপজেলা যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনার, শহীদ স্মৃতি ফলকে পুস্পস্তবক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চরমহল্লা ও মঙ্গলকাটা উচ্চ
বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন
সদর উপজেলার চরমহল্লা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-প্রধান শিক্ষক অশোক কুমার পাল, সহকারী শিক্ষক বাবু সজল কান্তি দাস প্রমুখ। আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।
এছাড়াও মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে ও নাটিকা ‘একাত্তরের সেই দিনগুলি’, রচনা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়
মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে স্মৃতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য আব্দুল লতিফ, সাবেক সদস্য আব্দুর রব, আব্দুল মোতালিব, আবু তাহের, নয়ন মিয়া। (প্রেস বিজ্ঞপ্তি)
দিরাই
দিবসটি
উপলক্ষে বিএডিসি মাঠে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, গণ-মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে দুপুরে গণমিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ৮০ জন মুক্তিযোদ্ধাকে আর্থিক সম্মানী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার প্রধান অতিথি এবং, পৌর মেয়র মোশাররফ মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহেল আহমদ বিশেষ অতিথি ছিলেন।
বিশ্বম্ভরপুর
শহীদ মিনার ও স্মৃতি সৌধে পুষ্পস্তপক অর্পন করেছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্র লীগ, সেচ্ছাসেবক লীগ, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, বিএনপি দু’টি পৃথক গ্রুপ ও অঙ্গ সংগঠন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, প্রেসক্লাব, মাছিমপুর দাখিল মাদ্রাসা, পল্লী বিদ্যুৎ শাখা,মডেল উচ্চ বিদ্যালয়,বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পুষ্পস্তপক অর্পন, দূর্নীতি প্রতিরোধে সচেতনা মূলক ডিসপ্লে প্রদর্শন, মানববন্ধন, বর্ন্যাঢ্য র্যালী, ছাত্র-ছাত্রীদের মধ্যে দূর্নীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক বিদ্যালয় দপ্তরী সিমিতি
বিশ্বম্ভরপুরে প্রথম বারের মত সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী (অফিস সহায়ক) সমিতির উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসোধে পুষ্পস্তবক অর্পনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. তানভীর হোসেনের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অতিথি হিসাবে ছিলেন আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার।
তাহিরপুর
জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এরপর উপজেলা পরিষদ গণমিলনায়তন কেন্দ্রে সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন, ওসি মো. শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুশ সহিদ প্রমুখ।
টেকেরঘাট
তাহিরপুর সীমান্তবর্তী টেকেরঘাট সাব সেন্টার শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুস্পস্তবক অর্পনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুষ্পস্তর্বক অর্পন করেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প স্কুল এন্ড কলেজ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধরা শহীদ সমাধিতে পুষ্পস্তর্বক অর্পন করেন। পুষ্প অর্পনের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান, মুক্তিযোদ্ধা রৌজ আলী প্রমুখ।
ছাতক
শিখা সতের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর-রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, থানার ওসি আশেক সুজা মামুন। কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদা, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। সকালে কুচকাওয়াজে আনুষ্ঠানিকভাবে সালাম গ্রহণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন।
ধর্মপাশা
ধর্মপাশায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ধর্মপাশা থানার পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া। এছাড়াও আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিএনপি ও তার অঙ্গসংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উদীচী শিল্পীগোষ্ঠী ধর্মপাশা উপজেলা শাখা সংসদের পক্ষ থেকে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।