- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সু.খবর ডেস্ক
জেলার বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ
সকাল ৬টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম এর নেতৃত্বে পু®পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ, বিএনপি, যুব লীগ, আব্দুল মজিদ কলেজ, প্রেসক্লাব, ছাত্রলীগের নেতৃবৃন্দ পু®পস্তবক অর্পন করেন।
দুপুর ১২টায় তেঘরিয়া মাঠে মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত পরিবারের সদস্যকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর
উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনদের সংর্বধনা প্রদান করা হয়েছে। উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে রোববার দুপুরে উপজেল  
 নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আল ইমরান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল কাইয়ুম, ডেপুটি কমান্ডার আব্দুল হক, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, প্রমুখ।
ছাতক
‘শিখা সতের’ স্মৃতিসৌধে ও ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষে অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষে অধ্যাপক হরিদাস রায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার
রবিবার দিনের শুরুতেই শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক। এদিকে হাজী নুর-উল্লাহ তালুকদার দশগাঁও উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

  • [১]