- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় হরতাল পালিত

সু.খবর রিপোর্ট
জগন্নাথপুরে হেফাজতে ইসলামের ডাকা হরতালে রবিবার দুরপাল্লার যানবাহন চলাচল করেনি। জগন্নাথপুর পৌর শহরে পুলিশী টহল জোরদার করা হলেও উপজেলার কয়েকটি স্থানে হেফাজত সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে। জগন্নাপুরের ভবেরবাজার ও সৈয়দপুর বাজার ছিল আন্দোলনকারীদের দখলে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রবিবার সকাল ৬ থেকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত ডাকা হরতালে সিলেট বিভাগীয় শহরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর (জগন্নাথপুর-সিলেট) সড়ক ও জেলা শহরের সঙ্গে যাতায়াতের সড়ক জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়েকের যাত্রীবাহী বাস চলাচল করেনি। জগন্নাথপুর-সিলেট সড়কের সড়কের জগন্নাথপুর পৌর, এলাকার হবিবপুর মাদ্রাসা পয়েন্ট, ভবেরবাজার প্রবেশ দ্বারের সেতুর মুখ, বাজারের সেতুসহ ভবরের বাজার এলাকায় মাদ্রাসা ছাত্রদের পিকেটিংয়ের কারণে কোন ধরনের যানযাবাহন চলাচল করেনি। এসময় পিকেটারদের হাতে লাঠি, সোটা দেখা গেছে। সড়কের যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে জগন্নাথপুর পৌর শহরে যান চলাচল ছিল স্বাভাবিক।
এদিকে পৌর এলাকার ভববের বাজার ও জগন্নাথপুরের সৈয়দপুরবাজার ছিল হেফাজতের ইসলামের দখলে। সৈয়দপুর বাজারে দোকানপাট খোলা হয়নি। বাজারের সড়কে ট্রায়ার জ্বালিয়ে আন্দোলনকারীরা অবস্থান দেয়। দুপুরে সৈয়দপুর থেকে ভবেরবাজারে হরতাল সমর্থনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় পুলিশ প্রথমে মিছিলে বাধা দিলেও পুলিশের সঙ্গে সমর্থনকারীদের সমঝোতায় শান্তিপূর্ণ পরিবেশে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, হেফাজতের হরতাল চলাকালে পুলিশের টহল রয়েছে। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দক্ষিণ সুনামগঞ্জ
হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রবিবার ফজরের নামাজের পর রাস্তায় নেমে পিকেটিং করছেন হেফাজতের নেতাকর্মীরা। অবস্থান নিয়েছেন উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডসহ গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে।
হরতালের কারণে সিলেট-সুনামগঞ্জের আঞ্চলিক সড়কগুলোতে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। তবে মাঝেমধ্যে সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ চলাচল করতে দেখা গেলেও হরতাল সমর্থকরা সেগুলো থামিয়ে দিয়েছেন। আবার জরুরী প্রয়োজনে ব্যবহৃত হলে সেসব যান ছেড়ে দিতেও দেখা গেছে।

এদিকে হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। তবে হেফাজতের কর্মসূচি পালনে কোনো বাধা দিচ্ছে না পুলিশ।
ছাতক
ছাতকে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। কোথাও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা গেছে। এ ছাড়া উপজেলার হাসনাবাদ, গোবিন্দগঞ্জ পয়েন্ট, ধারনবাজার, জাউয়াবাজার, আন্ধারীগাঁও, আশাকাচর পয়েন্টসহ উপজেলার বিভিন্ন এলাকায় হেফাজতের নেতা-কর্মীরা পিকেটিং করার খবর পাওয়া গেছে। দূরপল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে বিচ্ছিন্নভাবে ছোট-ছোট গাড়ি চলাচল করতে দেখা গেছে। শহরে রিক্সা, অটো রিক্সা চলাচল ছিল স্বাভাবিক। শহরের দোকানপাট খোলা ছিল। সর্ব ক্ষেত্রেই আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ছিল নজর পড়ার মতো।

  • [১]