সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব লীগ, সেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, ছাত্রলীগ এর যৌথ উদ্যোগে উপজেলা সদরে আলন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুজ্জামান শাহ্, সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম, আওয়মী লীগ নেতা মোবারক হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান সুলেমান তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম, সাবেক সভাপতি আসক আলী, কৃষক লীগ নেতা সিরাজুল ইসলাম, নেছার আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান নাইম, জামাল হোসেন, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অলিমান তালুকদার, কৃষক লীগ নেতা আব্দুল আওয়াল, মরম আলী, আনন্দমোহন দাস, শাহজাহান মিয়া, বীর মুক্তিযৃদ্ধা আ. ছাত্তার, শ্রমিক লীগ নেতা কালী কুমার দাস, মতিউর রহমান মতি, ইদ্রিছ আলী, ছুরত আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির পাপন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সেলিম আহমদ মিঠু, যুবলীগ নেতা হুমায়ুন কবির, রইছ আলী, আ.লীগ নেতা টাইগার মাসুদ প্রমুখ।
জগন্নাথপুর
সোমবার দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরেন্দ্র কুমার দেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম মশাহিদ, সৈয়দ ছাবির মিয়া ছাব্বির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, তথ্য ও গবেষনা সম্পাদক বিজন কুমার দে, সহ দপ্তর সম্পাদক মাছুম আহমদ, সাবেক সহ দপ্তর সম্পাদক আব্দুল হাই, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দেব, পাটলী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়নের সাধারন সম্পাদক আবু কয়েস ইসরাইল, পাইলগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাঈন, এম ফজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, পৌর ছাত্রলীগ সভাপতি শায়েক আহমদ প্রমুখ ।
দোয়ারাবাজার
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মো. কামরুজ্জামান রুবেলের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক সদর ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানা, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী আহমদ আপন, নরসিংপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো.আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সফর আলী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্বাস আলী, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক খোকন রায়, বোগলা ইউনিয়ন আ.লীগের সভাপতি তৈয়বুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া কবির, যুক্তরাজ্য আ.লীগের নিউহাম শাখার সহ সভাপতি মো.হুমাইয়ুন কবির, বাংলাবাজার ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল ইসলাম, লক্ষীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল ইসলাম, মান্নারগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক বরুন চন্দ্র দাস, আব্বাস আলী, ফারুক মিয়া, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম, বাংলাবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম, মাসুক মিয়া, রশিক আলী প্রমুখ।