- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন কর্মসূচী ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

স্টাফ রিপোর্টার
বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে।
“ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি, সেমিনার এবং প্রেজেন্টেশন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯.১৫ মিনিটে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
র‌্যালি ও আলোচনা সভা হয়।
কর্মসূচির শুরুতে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন প্রমুখ।
এরপর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” প্রতিপাদ্যর উপর সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেজেন্টেশন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী অদিতি দাস তিথি এবং ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ বিষয়ের উপর প্রেজেন্টেশন প্রতিযোগিতায় ১ম হয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী কাউসার আহমেদ।
এছাড়া ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উপলক্ষে সুনামগঞ্জ জেলায় সেরা উদ্যোক্তা হিসেবে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. আব্দুল কাইয়ুম এবং সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শামীমা বেগমকে পুরস্কৃত করা হয়।

  • [১]