সু.খবর রিপোর্ট
সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে তাহিরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তাহিরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক মশিউর রহমান, সেলিম আখঞ্জি, বিশ^জিত সরকার, সদস্য আলম জিলানী সুহেল, নাজমুল হুদা সংগ্রাম, জিয়া উদ্দিন,সুজিত সরকার, সাদ্দাম, আহসান হাবিব, আইন উদ্দিন, জিল্লুর রহমান প্রমুখ।
ছাতক
ছাতকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাতক পৌরসভার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবানে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে পৌর মেয়র, কাউন্সিলর, আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া সোনার বাংলায় জঙ্গিবাদের ঠাঁই হবে না। জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। শান্তি ও সম্প্রীতির শহর ছাতকে কোন জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসী কর্মকা- সহ্য করা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ নির্মুলে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।’
মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর সচিব মাহমুদ আলম মামুন, পৌর কাউন্সিলর নওশাদ মিয়া, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, যুক্তরাষ্ট্র আ.লীগ নেতা হাজী জয়নাল আবেদীন ধলা মিয়া, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, উপজেলা সংসদের সাংগঠনিক কমান্ডার হাজী গোলাম মোস্তফা, আ.লীগ নেতা শাহীন চৌধুরী, শিখা রানী দে, উপজেলা কৃষকলীগের আহবায়ক বাবুল পাল, যুগ্ম আহবায়ক সাজিমুল হক, সাবেক পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জনি, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদমান মাহমুদ সানি, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ কান্তি চৌধুরী পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী।
সভা চলাকালে কলেজ ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে মানববন্ধনে অংশ নেয়।
বালিজুড়ি ইউনিয়ন
তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে বালিজুড়ি বাজারে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন।
এছাড়াও বক্তব্য রাখেন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, আওয়ামীলীগ দলীয় নেতা রঞ্জু মুখার্জি, আহমদ আলী, সুজাত মিয়া, আবুল কালাম আজাদ, তুষা মিয়া, আব্দুল কাদির প্রমুখ।
সভা চলাকালে বালিজুড়ি ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল আজিজ, আবুল কাশেম, আবুল হোসেন, মো. আসিকনূর সহ অর্ধ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামীলীগে যোগদান করেন।
সভা শেষে আতাউর রহমানকে সভাপতি ও তুষা মিয়াকে সদস্য সচিব করে ৬৭ সদস্য বিশিষ্ট বালিজুড়ি ইউনিয়ন সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি প্রতিরোধ কমিটি গঠন করা হয়।