- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন দাবিতে পৌর কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

সু.খবর রিপোর্ট
পৌর কর্মকতা কর্মচারীবৃন্দের বেতন জাতীয়করণের দাবিতে মানববন্ধন হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  
পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কালী কৃঞ্চ পালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার নিবার্হী প্রকোশলী মীর মোশারর হোসেন, পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন, পৌর কর্মচারী সংসদের সভাপতি মো.নুরুজ্জামান সুজন, সাধারণ সম্পাদক সাজুর মিয়া, মাহতাব উদ্দিন চৌধুরী, সন্তোষ কুমার দাস, মতিলাল সরকার, শুক্লা রায় চৌধুরী, হেলাল আবেদীন, ফরিদ আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
ছাতক
বেতন-ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে ছাতক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসুচী সোমবার বেলা ১১টায় পৌর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। প্রায় আধঘণ্টাব্যাপী মানববন্ধন পালনকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌর তহবিলের পরিবর্তে তাদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে প্রদানের দাবি জানান।
এসময় পৌর সচিব মাহমুদ আলম মামুন, সহকারি প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, উপ-সহকারী প্রকৌশলী অজয় দাস, কর আদায়কারী জামাল উদ্দিন, সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে, এসেসর সহিদুল হক মোল্লা, লাইসেন্স পরিদর্শক চন্দন বর্ধন, কর্মচারী কুলছুমা বেগম, শিল্পী রানী দে, শিলা দে, কল্যানব্রত দাস, লাভলী ব্যানার্জী, তামান্না বেগম, হেপী সরকার, নাজির হোসেন, ফজলু হক, অজিত দাস, আসাদুজ্জামান রতন, কেতকী রঞ্জন আচার্য, সুব্রত হালদার, জুয়েল রায়, অর্পনা দেবনাথ, বিজয় পাল, আব্দুল মালিক, শশাঙ্খ দাস, সুদীপ দাস, টিটু দাস, রতন দাস, আমিনুল ইসলাম, আব্বাস উদ্দিন, কুন্তলা রায়, লায়েক মিয়া, গনি মিয়া, পরিমল দাস, আজির আলী, কামাল হোসেন ও দীপ্ত বনিক মানববন্ধনে অংশ নেন।    
দিরাই
সরকারি রাজস্ব তহবিল থেকে শতভাগ বেতন-ভাতাসহ আনুসঙ্গিক ভাতা প্রদানের দাবিতে দিরাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছে। সোমবার বেলা ১১ টার দিকে পৌর কার্যালয়ের সামনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করে।
এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিষ কুমার রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর সভার প্রধান সহকারী মহিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী মলয় ভট্রাচার্য, সাব-অভারশিয়ার শফিকুল ইসলাম, কনজারভেন্সী ইন্সপেক্টর আব্দুল মমিন ও সহকারী কর আদায়কারী আরব উদ্দিন।

  • [১]