- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেছে ঝিগলী এডুকেশন ট্রাষ্ট ইউকে

ছাতক প্রতিনিধি
ছাতকে বৃহত্তর ঝিগলী এডুকেশন ট্রাষ্ট ইউকে’র উদ্যোগে ঝিগলীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগদ ৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষে ঝিগলী স্কুল এন্ড কলেজ হলরুমে আনুষ্ঠানিকভাবে ঝিগলী স্কুল এন্ড কলেজে ২ লাখ, বাদে ঝিগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭০ হাজার, বাদে ঝিগলী হাফিজিয়া মাদ্রাসায় ৫০ হাজার, জামেয়া ইসলামিয়া ঝিগলী মাদ্রাসায় ৫০ হাজার ও খাদিজাতুল কোবরা(রাঃ) মহিলা মাদ্রাসায় ৫০ হাজার টাকা স্বস্ব কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়।
এ উপলক্ষে সিলেটস্থ ছাতক সমিতির সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে’র ট্রাষ্টি আলহাজ্ব তাহেরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রাষ্টি যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সহিদ, দবির আহমদ, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক মোহাম্মদ আলী মিলন, ঝিগলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বাদে ঝিগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলবাহার বেগম, ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আবুল হাসনাত।
এছাড়াও বক্তব্য রাখেন, ঝিগলী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান, ওবায়দুল হক শাহীন, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক আসাদুজ্জামান, প্রভাষক প্রভাত দেবনাথ, ধর্মীয় শিক্ষক আবু হানিফা, হাজী মাও. সাইদুর রহমান, কবি ইমামুল ইসলাম রানা, মাও. আজির উদ্দিন, হাফিজ রোকমান হোসেন প্রমুখ।
 

  • [১]