- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল

সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে সোমবার ইফতার ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান সাজু, সহকারী প্রধান শিক্ষক মো. আহসান হাবিব, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ইসকান্দর আলী, মো. রমজান আলী, মো. হাবিবুর রহমান, মো. এহিয়া রহমার তালুকদার, মো. আব্দুল মালেক, সাবেক সদস্য হাজী আশক আলী, পিটিএ সভাপতি স্বপন কুমার বর্মন, সিনিয়র শিক্ষক চন্দ্র শেখর দাস, মো. গোলাম মোস্তফা কামাল, মো. সাইফুল ইসলাম, আ. হান্নান, শামছুল আমিন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. গোলাম মর্তুজা।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা সদর সোনার বাংলা হোটেলে ইফতার মাহফিলে প্রধান  অতিথি ছিলেন নব-নির্বাচিত পলাশ ইউপি চেয়ারম্যান ও আলীগ নেতা মো. আ. কাইয়ুম।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও সাবেক বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, সাবেক উপজেলা আ. লীগ সভাপতি ও ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. শামছুজামান শাহ, উপজেলা ওলামা লীগ সভাপতি মাও. ফজলুর রহমান, উপজেলা কৃষক লীগ সাবেক সভাপতি মো. আশক আলী, উপজেলা যুবলীগ আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, যুবলীগ সদস্য হুমায়ুন কবির মৃধা, উপজেলা সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক অলিমান তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোশারফ হোসেন ইমনসহ উপজেলা কৃষকলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে দলিল লিখক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাব রেজিষ্ট্রার অফিস প্রাঙ্গণে দলিল লিখক সমিতির আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. নূর আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাব রেজিষ্ট্রার অফিসের ফজর আলী,  মতিউর রহমান, ফজলুর রহমান, সহ-সভাপতি রমজান আলী, ফরিদ আহমদ, মাসুক মিয়া, আতিকুর রহমান, আলী আমজাদ, আবিদ আলী, আবুল লেইছ, আনর আলী সহ প্রমুখ।
অপর দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আ.লীগ নেতা জাহাঙ্গীর আলমের উজানীগাও নিজ বাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী তহুর আলী, শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ স¤পাদক এইচ এম মোশাহিদ আহমদ, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ সোহেল তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ, সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট উজানীগাও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার ম্যানেজিং কমিটির সভাপতি আমিরুল ইসলাম, সহ সভাপতি সৈয়দ আহমদ, প্রধান ক্বারী আলী মো. ইউসুফ, সহ প্রধান ক্বারী আব্দুল কাদির, হাফিজ মাও. জুবায়ের আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ সাধারণ স¤পাদক লিয়াকত আলী, প্রচার স¤পাদক নুর আলম প্রমুখ।
জগন্নাথপুর
জগন্নাথপুর ডিগ্রী কলেজের তিন শিক্ষার্থীর ব্যতিক্রমী উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলা সদরের দরিদ্র অসহায় প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে তারা। ব্যতিক্রমী এই ইফতার মাহফিলে তাঁরা নিজেরাই নিজেদের অর্থে  উন্নত মানের ইফতার দিয়ে সবার সাথে বসে ইফতার মাহফিলে অংশ নেয়। ব্যতিক্রমী এই ইফতার মাহফিলের আয়োজক জগন্নাথপুর ডিগ্রী কলেজের  প্রথম বর্ষের শিক্ষার্থী রনি রাজ, মনিকা আক্তার ও মবিয়া তালুকদার। তাদেরকে সার্বিক সহযোগিতা করেন সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী কনিকা আক্তার।
উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামের বারান্দায়  ইফতার মাহফিলে ১১৪ জন প্রতিবন্ধী, দরিদ্র অসহায় ও ছিন্নমুল শিশু অংশ নেন।
এছাড়াও ব্যতিক্রমী এই ইফতারে উপস্থিত ছিলেন, সমাজকর্মী লাহিন আহমদ, হুমায়ুন আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, জগন্নাথপুর আর্টস্কুলের পরিচালক জুনায়েদ আহমদ সজল, সাইদুর রহমান,মোশারফ হোসেন, বাবু আহমেদ প্রমুখ।
আয়োজকদের একজন জগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী রনি রাজ জানান, আমরা তিনজন মিলে নিজেদের উদ্যোগে এলাকার প্রতিবন্ধী অসহায়, দরিদ্র ছিন্নমুল মানুষদেরকে খুঁজে বের করে দাওয়াত দিয়ে তাদের নিয়ে ইফতার করি। আমাদের এই আয়োজন দেখে আরো তিন জন তাদেরকে ইফতার করানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি জানান, রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠন ও ব্যক্তি  উদ্যোগে প্রতিদিন জগন্নাথপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলেও এসব ইফতার মাহফিলে সুবিধা বঞ্চিত এসব মানুষ উপেক্ষিত থাকেন। এসব অনুভূতি থেকে এই আয়োজন।
পাগলাবাজার
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় শত্রুমর্দন (হাজিপাড়া) একতা যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার সন্ধ্যায় শত্রুমর্দন হাজিপাড়া’র মরাটিলায় শত্রুমর্দন (হাজিপাড়া) একতা যুব সংঘের সহ সাধারণ সম্পাদক  মো. জমির হোসেনের পরিচালনায় ও সংগঠনের সহ-সভাপতি ফিরিজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও শত্রুমর্দন (হাজিপাড়া) একতা যুব সংঘের প্রধান উপদেষ্টা হাজি আবুল কালাম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবদুল হেকিম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ননী গোপাল, চন্দপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের  ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফয়জুল হক, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার সিরাজ মিয়া, শত্রুমর্দন (হাজিপাড়া) একতা যুব সংঘের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও বিশিষ্ট মুরব্বি সানজু মিয়া, মখলিছ মিয়া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনসুর আলম সুজন, অত্র সংগঠনের সহ সভাপতি আব্দুল মানিক, রাজু আহমদ, আবু সাঈদ, মমশর আলী, বদরুল আলম, সাধারন সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন, খাইরুল ইসলাম, সদস্য মোহাম্মদ ছুলুম জনি আহমদ প্রমুখ।

      

  • [১]