- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল

সু.খবর রিপোর্ট
দিরাই
দিরাইয়ে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থানা রোডের একটি হোটেলে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, পৌরসভার সাবেক মেয়র আহমদ মিয়া।
উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক লিপন হাসান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসমাজসেবা সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব চৌধুরী, মদন মোহন কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি কাজী মেরাজ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. কয়েছ আহমদ, বিএনপি নেতা শাজাহান তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মহি উদ্দিন মিলাদ, দিরাই কলেজ ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায়  শ্রমিক সংগঠন ও শ্রমিক ঐক্যের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনের একটি হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা ড্রাইভার শ্রমিক সংগঠন ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. মাসুক মিয়া, দোহালীয়া ড্রাইভার শ্রমিক সংগঠনের সভাপতি মো.আখলু মিয়া, গাড়ির মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জিয়উর রহমান, শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আব্দুর রউফ, সহ সভাপতি ভুট্টু মিয়া, বশির মিয়া, নজর মিয়া, সহ সাধারণ সম্পাদক ইয়াজুল মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল কাদির, ফজলুল করিম, সমসর আলী, আব্দুল কাদির,হাবিব মিয়া, জমির আলী,  আশকর আলী, রুবেল মিয়া,হানিফ আলী, কালা মিয়া, আমজাদ আলী, ফিরুজ মিয়া, আবুল মিয়া, সেজুল হোসেন, ছদরুল মিয়া, সুজন মিয়া নাসির উদ্দিন, বক্কর মিয়া প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুর উপজেলা ছাত্রলীগের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা সদরের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি সুজিত সরকার। উপজেলা ছাত্রলীগ সহ-সাধারণ সম্পাদক আলম জিলানী সুহেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, ছাত্রলীগ শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল বাশার, তানসেন তালুকদার তুষার, আবুল কাশেম, রাজন চন্দ, এহছানুল হক, নাজির হোসেন, সাজিদুর রহমান, আবু জায়েদ লিপু, জাকির হোসেন লিমন, সহিবুর রহমান, রিয়াদ হাসান, দেলোয়ার হোসেন রাজীব, পার্থ রায় প্রমুখ।
এদিকে তাহিরপুর উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামজিমপুর গ্রামের বিএনপি নেতা আলী আহম্দ মোরাদের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে আলী আহমদ মোরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম, জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম রেজা, সাবেক ছাত্রদল নেতা সোয়েব আলী, মতিউর রহমান,রুখন মিয়া প্রমুখ ।

  • [১]