সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ জেলা গীতিকার ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পুরাতন জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী। বাউল শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম পলাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি আতম সালেহ, সুনামগঞ্জ ডাক’র সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা পরিষদের সদস্য ফৌজি আরা শাম্মি, প্রদীপ পাল নিতাই, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মঞ্জুরুল আহমেদ পাবেল, মাও.এমদাদুল হক, রেহনুমা রব্বানী ভাষা, এম.আর রাসেল, আসাদ আলী, আলী সিদ্দিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, অরুন তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন, কুতুব উদ্দিন, জালাল মিয়া, শামীম আহমেদ, জহির আহমেদ সোহেল।
পাইকুরাটি ইউপি ছাত্রলীগ
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর গাছতলা মধ্য বাজারে ইফতার পূর্ব মিলাদ মাহফিলে মোনাজাত করেন হাফেজ এহছান আহমেদ। পরে এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুফেল আহম্মেদ। পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিন্টু দেবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হোসেন রোকন, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাফিজ আলী, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, আকিকুর রহমান,পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক এরশাদ আকন্দ, ধর্মপাশা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদার, সেলবরষ ইউনিয়ন ছাত্রলীগের
সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক ইমন চৌধুরী প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী অঙ্গসংগঠনের আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার হযরত শাহ আরেফিন (রা:) মোকাম প্রাঙ্গণে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
এছাড়াও আব্দুস সাহিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ, তাহিরপুর আওয়ামী লীগের সহ-সভাপতি আলি মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা যুব লীগের আহবায়ক হাফিজ উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনুপম রায়, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, সেলিম হায়দার, সাঞ্জব উস্তার, রঞ্জু, মুখার্জি, জুনাব আলী, আবুল কালাম, হাজি আলখাছ উদ্দিন খন্দকার প্রমুখ।
এসময় শতাধিক লোক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।শত্রুমর্দন (হাজিপাড়া) একতা যুব সংঘ
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় শত্রুমর্দন (হাজিপাড়া) যুব সংঘের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় সংঘের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে সংঘের সভাপতি হাফিজ মাও. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবদুল হেকিম, সহ-সভাপতি আবদুন নূর খান, প্রবীণ আওয়ামীলীগ নেতা আবদুল কাদির, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক তাজুদ মিয়া, পিটিআই’র সভাপতি গোলাম মোস্তফা, বিশিষ্ট মুরব্বি শুনুর আলী, রাজা মিয়া, জিল্লুর রহমান, সাবেক মেম্বার সিরাজুর রহমান সিরাজ, ফয়জুল হক, তৈয়ব আলী, আবদুন নূর, ছাত্রলীগ নেতা রাজন হোসেন, ফখরুল ইসলাম সুমন, রশিদ আহমদ, শত্রুমর্দন (হাজিপাড়া) একতা যুব সংঘের সহ-সভাপতি আবদুল মালিক, জামুল মিয়া, বদরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জমির হোসেন, সাংগঠনিক সম্পাদক শায়েখ উদ্দিন, কোষাধ্যক্ষ রাজু আহমদ, নূর উদ্দিন রাজু, ক্রীড়া সম্পাদক ছালেহ্ আহমদ, সহ-প্রচার সম্পাদক ছুলুম মিয়া, সদস্য আলী হোসেন, আবু বক্কর, ইমন মিয়া ও এমদাদ মিয়া প্রমুখ।