সু.খবর রিপোর্ট
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুর রহমানের পরিচালনায় ইফতার ও দোয়া মহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
বুধবার হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বাগত বক্তব্য রাখেন ডা. আব্দুস ছোবহান।
এসময় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.হারুন মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, দোহালীয়া ইউপি চেয়ারম্যান কাজী আনুয়ার মিয়া আনু, উত্তর কুরমা ইউপি চেয়ারম্যান মো,বিল্লাল আহমদ, ছাকত উপজেলা আ.লীগ নেতা আবজাল হোসেন, সিলেট প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাঈদ নোমান, উপজেলা আ.লীগ নেতা বরুন চন্দ্র দাস, আমির হোসেন বাদশা, দোহালী ইউনিয়ন আ.লীগের সভাপতি নুর মিয়া, সাধারন সম্পাদক বশির উদ্দিন আহমদ,আব্দূ গফুর, উপজেলা সেচ্ছা সেবক লীগের নেতা মো.ছালিক মিয়া, নদী ভাঙ্গন প্রতিরুধ কমিটির সভাপতি মো.তাজুল
ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.আলী আকবর, যুবলীগ নেতা মোহাম্মদ আলী, মো.নুরুল আমিন, শাহিন আহমদ, আলী হোসেন, ইউপি সদস্য যুবলীগ নেতা আরফান আলী আব্দুল মানিক, বাবুল মালাকার, আবুল হাসনাত, ছাত্রলীগ নেতা একরামুল হোসেন সোহেল, শাহিনুর আহমদ, বায়োজীদ বুস্থামি প্রমুখ।
বংশীকুন্ডা দক্ষিণ আ.লীগ
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগর একাংশের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বংশীকুন্ডা আয়োজিত অনুষ্ঠানে এ উপলক্ষে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি মঞ্জুর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকারের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সভাপতি মোজাজ্জেল হোসেন রোকন, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, বংশীকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, বংশীকুন্ডা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব বিশ্বাস প্রমুখ। পরে দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা শরীফ আহমেদ।
বিশ্বম্ভরপুর প্রেসক্লাব
বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে বুধবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সম্পাদক সালেহ আহমদ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম পারভেজ প্রমূখ। উপস্থিত ছিলেন সাংবাদিক চিত্তরঞ্জন গোস্বামী ছানা, সাংবাদিক সৈয়দ আহমদ, কবি ধীরেন্দ্র দেবনাথ, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন রাজু প্রমুখ।
ধনপুর জাতীয় পার্টি
বিশ্বম্ভরপুরের ধনপুর ইউনিয়নের জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার ধনপুর বাজারের গোলাপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাপা সহ সভাপতি আব্দুর রহমান মড়লের সভাপতিত্বে ও জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাদিকুর রহমান সাদিক দিপু, মো. নূর আলী, হোসাইন আহমদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাষ্টার গোলাম মোস্তফা, উপজেলা জাপা যুগ্ম সাধারণ সম্পাদক চান মিয়া, হাবিলদার মোর্শেদ, শাসছুজ্জামান, ফারুক মিয়া, মাষ্টার সিরাজুল ইসলাম, তাজ্জত আলী, মোর্শেদ মিয়া, জসিম উদ্দিন প্রমুখ।
যুব বন্ধু মহল
বিশ্বম্ভরপুরে যুব বন্ধু মহলের উদ্যোগে মঙ্গলবার বিকালে উপজেলার মা রেস্টুরেন্টে ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব বন্ধু মহল’র সভাপতি তারেক হায়দার। সাধারণ সম্পাদক শাহিন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম পারভেজ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান,ছাত্র উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিমন আহমেদ, রিজা কম্পিউটার্স এর স্বত্ত্বাধিকারী আলী নূর, ছাত্রদল নেত রনেল তালুকদার, স্বেচ্ছাসেবকলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক শাহিন আহমেদ, বিকন ফার্মাসিউটিক্যালস এর পক্ষে রিপন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ হোসেন, আল আমিন,মাসুক, রাকিব, ফাহিম, ফয়েজ, ক্ষুদে বন্ধু – তনু হায়দার, তাহমিদা হায়দার, আরিয়ান হামিদ, উপজেলার বিশিষ্ট কুস্তিগীর দূর্গাপুরের নিজাম উদ্দীন ও জুয়েল আহমদ প্রমুখ।
জিয়া পরিষদ ও ছাত্রদল
বিশ্বম্ভরপুর উপজেলা জিয়া পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল সোমবার বিকালে কাটাখালী বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ছাত্রনেতা সৈদয় আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ ফেরদৌস আলম, বিশ্বম্ভরপুর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ রমিজ উদ্দিন মাষ্টার, যুবদল নেতা-হরমুজ আলী, সৈয়দ জাকির হোসেন, মো. মুক্তার হোসেন, মিজান, ছাত্তার, ইব্রাহিম, মোবারক, লোকমান, কাশেম,ইসহাক, ছাত্রনেতা – শাহাবুদ্দিন, মোজাম্মিল,আবুলেইছ, হাসান, রতন প্রমুখ।